| ২৬ আগস্ট ২০২২ | ১০:৪৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 125 বার
জাপান সরকার ভ্রমণ গ্রুপে যোগ না দিয়ে আসা বিদেশী পর্যটকরা ট্রাভেল এজেন্সির মাধ্যমে ভ্রমণের ব্যবস্থা করে নিলে তাদের দেশে প্রবেশের অনুমতি দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
জুন মাসে জাপান ছুটি কাটাতে আসা বিদেশীদের জন্য করোনাভাইরাস প্রতিরোধ সীমান্ত নিয়ন্ত্রণ সহজ করে নিয়েছে। তবে পর্যটকদের সকলকে এখনও ভ্রমণ দলের অন্তর্ভুক্ত হতে হবে এবং ভিসা নিতে হবে।
পর্যটকদের এছাড়া মাস্ক পরার মত জাপান সরকারের নির্ধারণ করা নির্দেশিকার আওতায় সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা মেনে চলতে হবে।
জুলাই মাসে জাপানে প্রবেশ করা বিদেশী পর্যটকের সংখ্যা মহামারী-পূর্ববর্তী সময়ের মাত্রার চাইতে অনেক কম – প্রায় ৭,৯০০ হওয়ায় নিয়ন্ত্রণ আরও শিথিল করে নেয়ার সিদ্ধান্ত সরকার নিয়েছে।
পর্যটন শিল্পের অনেকে দাবী করছেন যে চলমান নিয়ন্ত্রণ একা ভ্রমণ করতে পছন্দ করা পশ্চিমের পর্যটকদের জাপানে আসায় নিরুৎসাহিত করছে।
জাপান সরকার বলছে সংক্রমণের ঘটনা নিশ্চিত হলে সেরকম অবস্থায় পর্যটকদের নির্দেশিকা মেনে চলতে বলা হবে। ট্রাভেল এজেন্সির মাধ্যমে না আসা ভ্রমণকারীদের দেশে প্রবেশের অনুমতি না দেয়া সরকার অব্যাহত রাখবে।
সেপ্টেম্বর মাসে নতুন এই পদক্ষেপ কার্যকর হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এনএইচকে জাপান।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||