| ০৬ জুন ২০২১ | ১১:২২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 1444 বার
জাপানের টোকিও থেকে পরিচালিত এনপিও দশদিক ও জাপান বাংলা কমিউনিটির জনপ্রিয় অনলাইন টেলিভিশন দশদিক টিভির (Doshdik TV) আয়োজনে মাসিক লাইভ ‘ভার্চুয়াল তাফসীর’ এ তৃতীয় বারের মত তাফসীর নিয়ে আসছেন শায়খ মাওলানা মিজানুর রহমান আজহারি। আগামী ১০ জুন ২০২১, বৃহস্পতিবার বাংলাদশে সময় রাত ৯টা ও জাপান সময় রাত ১২টায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। দশদিক টিভির অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে একযোগে অনুষ্ঠানটি প্রচারিত হবে।
দশদিক টিভির অফিসিয়াল ফেইসবুক পেইজ লিংক https://www.facebook.com/doshdikmedia
এবং ইউটিউব চ্যানেল https://www.youtube.com/channel/UCXKXGjq69D5Lhd4fFFqIXFA