• শিরোনাম

    জাপানের ইয়োকোহামায় কামরুল হাসান লিপুর প্রথম একক চিত্র প্রদর্শনী

    | ১৪ অক্টোবর ২০২৬ | ১২:০৮ অপরাহ্ণ | পড়া হয়েছে 6 বার

    জাপানের ইয়োকোহামায় কামরুল হাসান লিপুর প্রথম একক চিত্র প্রদর্শনী

    জাপানের ইয়োকোহামায় বাংলাদেশি শিল্পী, ডিজাইনার ও আর্ট অর্গানাইজার কামরুল হাসান লিপুর প্রথম একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘DOT: The Beginning of Everything’ শিরোনামের প্রদর্শনীটি ২০ থেকে ২৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত Gallery Shimizu-তে চলবে। উদ্বোধন হবে ২০ অক্টোবর বিকেল ৩টায়। প্রদর্শনীতে বাংলাদেশের সংস্কৃতি, লোকশিল্প, মানুষের জীবন, স্মৃতি ও জাপানে বসবাসের অভিজ্ঞতা উঠে আসবে শিল্পীর চিত্রকর্মে। তাঁর কাজে বাংলাদেশের নারী, শাপলা, রঙ, সৌন্দর্য ও সাংস্কৃতিক পরিচয়ের পাশাপাশি জাপানের শিল্প-পরিবেশের প্রভাবও প্রতিফলিত হয়েছে।

    শিল্পীর ভাবনায়, একটি বিন্দু থেকেই যেমন রেখা ও আকারের সৃষ্টি, তেমনি ক্ষুদ্র অনুভূতি বা স্মৃতি থেকেও নতুন সৃষ্টির সূচনা হতে পারে। এই ধারণাকে কেন্দ্র করেই ‘DOT: The Beginning of Everything’ প্রদর্শনীর আয়োজন।

    কামরুল হাসান লিপু ২০০৮ সাল থেকে Kahal Art Group ও Kahal Gallery Japan-এর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে শিল্প ও সাংস্কৃতিক বিনিময়ে কাজ করছেন। তিনি টোকিওর Toyo Institute of Art and Design থেকে ফাইন আর্টে (পেইন্টিং) অ্যাডভান্সড ডিপ্লোমা সম্পন্ন করেন। বাংলাদেশ, জাপান, ভারত, নেপাল ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশে তাঁর শিল্পকর্ম ও প্রদর্শনী উপস্থাপিত হয়েছে।

    এই প্রদর্শনীর মাধ্যমে জাপানের দর্শকদের কাছে বাংলাদেশের শিল্প, সংস্কৃতি ও সাংস্কৃতিক পরিচয় তুলে ধরতে চান শিল্পী।

    প্রদর্শনীর তথ্য
    নাম: DOT: The Beginning of Everything
    শিল্পী: কামরুল হাসান লিপু
    তারিখ: ২০–২৫ অক্টোবর ২০২৬
    সময়: সকাল ১১টা–সন্ধ্যা ৬টা (শেষ দিন বিকেল ৪টা পর্যন্ত)
    স্থান: Gallery Shimizu, Yokohama, Japan
    ফোন: 045-251-6177
    ওয়েবসাইট: www.frame-shimizu.jp

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০২ এপ্রিল ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১ 
  • ফেসবুকে দশদিক