| ০৬ ফেব্রুয়ারি ২০১৯ | ৮:০০ অপরাহ্ণ | পড়া হয়েছে 2389 বার
ভাষার মাস ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার সিডনিতে আবারও আয়োজিত হতে যাচ্ছে বাংলা শিল্প প্রদর্শনী। ইতিহাস সমৃদ্ধ বাংলা ভাষার সংস্কৃতিকে উদ্যাপন করতেই এবারের আয়োজন। প্রবাসে শিল্পের এবারের এ আসর বসবে আগামী ৯ ফেব্রুয়ারি। প্রবাসী বাঙালি শিল্পীদের অনবদ্য কলার এই প্রদর্শনী হবে সিডনির ব্যাংকসটাউন আর্ট সেন্টারে।
এবারের আয়োজনে থাকছে বাংলা সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি ও গীতিনাট্য মঙ্গল সর্দারের লাঠিয়াল প্রদর্শনী। প্রদর্শনীতে সকলকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজক সিডনির সাংস্কৃতিক সংগঠন বাংলা হাব–এর সাধারণ সম্পাদক মুনির বিশ্বাস।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||