| ২১ ফেব্রুয়ারি ২০১৯ | ২:২৩ অপরাহ্ণ | পড়া হয়েছে 747 বার
অস্ট্রেলিয়ার সিডনিতে দর্শকের বিপুল সমাগম আর আনন্দ উল্লাসে হয়ে গেল ভালোবাসার বাংলাদেশ মেলা। সিডনির বাংলাদেশিদের মধ্যে ভালোবাসা দিবসের সৌহার্দ্য ছড়িয়ে দেওয়ার প্রয়াসে আয়োজন করা হয় এই মেলার। গত শনিবার (১৬ ফেব্রুয়ারি) ব্যাংকসটাউনের পল কেটিং পার্কে দিনের মধ্যভাগে শুরু হয় এই আয়োজন। মেলা প্রাঙ্গণে দেশীয় পণ্য ও মুখরোচক সব খাবারে বিভিন্ন স্টলে ভিড় ছিল মেলায় আগতদের। শিশুদের জন্যও ছিল বিশেষ রাইডের আয়োজন। এ ছাড়া পরিবার পরিজনসহ মেলায় আগত লোকজনকে আনন্দমুখর পরিবেশে মেলা প্রাঙ্গণে ঘুরে বেড়াতে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীর সংখ্যা বাড়তে থাকে।
ভালোবাসার বাংলাদেশ মেলায় সাংস্কৃতিক পরিবেশনামেলার অন্যতম আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার আনন্দঘন উত্তেজনা তুঙ্গে রেখে মঞ্চে গান পরিবেশন করেন বাংলাদেশের কণ্ঠশিল্পী আরেফিন রুমি ও জিঙ্গেল কুইনখ্যাত নুসরাত কৃতি। দুজনের জনপ্রিয় গানের একক পরিবেশনা দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। দর্শকদের অনুরোধের গানও পরিবেশন করেন দুজনেই। এ ছাড়া সাংস্কৃতিক পর্বে স্থানীয় শিশুশিল্পীদের বিভিন্ন পরিবেশনাও ছিল মনোমুগ্ধকর। সেই সঙ্গে জমজমাট স্থানীয় শিল্পীদের নাচ, গান, কবিতা আবৃত্তি ও ফ্যাশন শো। মেলায় বরেণ্য প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মূলধারার রাজনৈতিক, সামাজিক নেতারাও অংশ নেন। মেলায় প্রত্যাশার চেয়েও বেশি বাংলাদেশিদের দর্শক অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছেন মেলার আয়োজক ব্র্যান্ডিং বাংলাদেশ প্রধান নোমান শামীম। এবারের সফলতা ভবিষ্যতে আরও বড় আয়োজনের উদ্যোগ নিতে অনুপ্রাণিত করবে বলে আশাবাদী সিডনির এই সংগঠনটি।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||