| ১৯ মে ২০২০ | ৭:০৪ অপরাহ্ণ | পড়া হয়েছে 256 বার
করোনাভাইরাস বৈশ্বিক মহামারী পর্যটন ও নির্মাণ খাতসমূহকে প্রভাবিত করায় জানুয়ারি- মার্চ প্রান্তিকে দক্ষিণপূর্ব এশীয় দেশগুলোতে অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর হয়েছে।
দক্ষিণপূর্ব এশিয়ার প্রধান অর্থনীতিসমূহের উপাত্তে দেখা গেছে যে গতবছরের একই সময়ের তুলনায় ঐ প্রান্তিকে থাইল্যান্ডের জিডিপি বা মোট দেশজ উৎপাদন আট বছরের মধ্যে সর্বনিম্ন মাইনাস ১.৮ শতাংশ হয়েছে।
সিঙ্গাপুরের অর্থনীতি ২.২ শতাংশ সংকুচিত হয়েছে যখন ফিলিপিনের অর্থনীতির ০.২ শতাংশ সংকোচন ঘটেছে যা ২১ বছরের মধ্যে প্রথম সংকোচন।
ঐ অঞ্চলের সর্ববৃহৎ ইন্দোনেশীয় অর্থনীতি ২.৯ শতাংশ মন্থর হয়েছে যা ২০০১ সালের পর থেকে সবচেয়ে শ্লথ গতি।
অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় ৭ শতাংশের কাছাকাছি থাকার পর ভিয়েতনামের প্রবৃদ্ধি ঐ প্রান্তিকে মন্থর হয়ে ৩.৮ শতাংশে নেমে আসে। অন্যদিকে, মালয়েশিয়ার প্রবৃদ্ধি শ্লথ হয়ে ০.৭ শতাংশে ঠেকেছে।
বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক মহামারীর দীর্ঘায়িত প্রভাবের কারণে এপ্রিল-জুন প্রান্তিকে দেশগুলোর প্রবৃদ্ধির হার আরও মন্থর হওয়ার সম্ভাবনা আছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||