| ০৬ নভেম্বর ২০২২ | ১১:১৯ অপরাহ্ণ | পড়া হয়েছে 36 বার
‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি আর ১৪ দিন। তবুও যেন বাংলাদেশের ফুটবল ভক্তদের আকর্ষণ কেড়ে নিতে পারছিল না কাতারের এবারের বিশ্বকাপ। কারণ, হিসেবে ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট স্টেজ শুরু হওয়ার আগে পর্যন্ত সেমিফাইনালের স্বপ্নে বিভোর ছিল টাইগাররা।
কিন্তু পাকিস্তানের বিপক্ষে আজ (৬ নভেম্বর) হেরে যাওয়ায় স্বপ্ন ভেঙে গেছে বাংলাদেশের। ফলে টাইগার ক্রিকেট ভক্তদের জন্যও টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্রেজ কমে যাবে আজ থেকে। এখন থেকে নজর থাকবে কাতার বিশ্বকাপের দিকে। ক্রিকেট ছেড়ে ফুটবল বিশ্বকাপের দিকে নজর দেওয়াদের তালিকায় আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফী।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের আজকের ম্যাচের দৃশ্যপট নিয়ে লিখেছেন মাশরাফী। যেখানে বাংলাদেশের এবারের বিশ্বকাপের পারফরম্যান্সেরও মূল্যায়ন করেছেন এই সাবেক অধিনায়ক।
এরপরই কাতার বিশ্বকাপের দিকে নজর থাকবে জানিয়ে মাশরাফী লিখেছেন, ১০ ওভারে ৭০ রানে ১ উইকেট, সেখানে পরের ১০ ওভারে ৫৭ রানে ৭ উইকেট। সাকিবের আউট বিতর্কিত হলেও রান আমাদের ১৫০ বা তার কাছাকাছি হওয়া উচিত ছিল। তাহলে পাকিস্তানের চাপ সামলানো কঠিন হয়ে যেত, যেহেতু ওদের ব্যাটসম্যানরা ভালো ফর্মে নাই। তার প্রমাণ ১৩৩ চেজ করতে পারেনি জিম্বাবুয়ের সঙ্গে।
বাংলাদেশ অনেক ভালো খেলেছে, বিশেষ করে টিমটা গড়ে উঠছে। একটু সময় প্রয়োজন এ দলটার কারণ অনেক বড় এবং কিছু সাহসী সিদ্ধান্ত নিয়েছে দল নির্বাচনে, যা ভবিষ্যতে আরও সাহসী করে তুলবে ম্যানেজম্যান্টকে। যেহেতু বাংলাদেশ এই ফরম্যাটে কখনো ভালো করছিলো না, তাই এ রকম কিছু করার দরকার ছিল।
তবে একটা বিষয় নিশ্চিত টি২০ কে এখন যথেষ্ট গুরুত্ব দিতে হবে কারণ, দ্বিপাক্ষিক সিরিজ এবং বিশ্বকাপে অনেক টি২০ ম্যাচ হবে। এমনকি ৫০ ওভার বিশ্বকাপ থেকেও বেশি হবে টি২০-এর বিশ্বকাপ। অন্তত এফ টি পি তো তাই বলে। সারা বছর একটা সিস্টেমে এনে এদের প্রস্তুত করতে হবে, সঙ্গে আরও কিছু স্পেশাল খেলোয়ার খুঁজে তাদের সুযোগ তৈরি করে দিতে হবে।
অস্ট্রেলিয়ায় বিশ্বকাপে এতোটা ভালো খেলবে দল সেটা ক্রিকেটের খুব কাছে থাকা মানুষরাও হয়তো আশা করে নাই। গ্রুপটাও আমাদের ফেভারেই ছিল অনেকটা, জাস্ট একটা বড় ম্যাচ জিততে হতো।
সামনেই আসছে ভারতের সঙ্গে টেস্ট ম্যাচ এবং ওয়ানডে সিরিজ। তামিম টেস্ট-ওয়ানডে, মুশফিক টেস্ট-ওয়ানডে এবং রিয়াদ ওয়ানডেতে সম্ভবত ফিরবে। আপাতত চোখ সেদিকেই থাকবে।
শুভ কামনা বাংলাদেশ দলের জন্য। গুরুত্বপূর্ণ বিষয়টি ভুলে গেলাম লিখতে, আসল বিশ্বকাপইতো শুরু হতে যাচ্ছে ভাইলোক। চোখ রাখুন এ মাসে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||