• শিরোনাম

    জুলাইয়ের ৪ তারিখ থেকে জে-লিগের প্রথম বিভাগের খেলা পুনরায় শুরু

    | ৩১ মে ২০২০ | ১২:০৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 342 বার

    জুলাইয়ের ৪ তারিখ থেকে জে-লিগের প্রথম বিভাগের খেলা পুনরায় শুরু

    জাপানের পেশাদার জে-লিগ ফুটবল ক্লাবের চেয়ারম্যান বলেছেন যে জুলাই মাসের ৪ তারিখ প্রথম বিভাগের জে-১ ম্যাচ দর্শকবিহীন অবস্থায় পুনরায় শুরুর পরিকল্পনা তারা করছেন।

    শুক্রবার একটি অনলাইন সংবাদ সম্মেলনে মুরাই মিতসুরু ঐ মন্তব্য করেন।

    করোনাভাইরাস প্রাদুর্ভাবের মাঝে গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে স্থগিত হয়ে যাওয়া খেলাগুলো কিভাবে এবং কখন পুনরায় শুরু করা যায়, সেটি নিয়ে আলোচনা করতে শুক্রবার সারা দেশের ফুটবল ক্লাবের কর্মকর্তারা বৈঠকে মিলিত হন।

    মুরাই আরও বলেন যে দ্বিতীয় এবং তৃতীয় বিভাগের, জে-২, এবং জে-৩ ম্যাচ সমূহ জুন মাসের ২৭ তারিখ অর্থাৎ জে-১’এর এক সপ্তাহ আগে পুনরায় শুরু হবে।

    মুরাই বলেন, দর্শক’সহ ম্যাচ অনুষ্ঠানের জন্যও প্রস্তুতি নেয়ার পরিকল্পনা লিগ করছে।

    সরকারি নির্দেশিকা বলছে যে সুনির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে জুলাই মাসের ১০ তারিখ থেকে জে-লিগ ক্লাবগুলোকে তাদের ভক্তদের স্টেডিয়ামে প্রবেশের অনুমোদন দেয়া হবে।

    মুরাই বলেন যে সব খেলোয়াড়ই করোনাভাইরাসের জন্য পিসিআর পরীক্ষা করাতে সমর্থ হবেন।

    Facebook Comments Box

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক