• শিরোনাম

    সাকিব অনায়াসেই ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলতে পারবে: আশরাফুল

    | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ৫:১৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 101 বার

    সাকিব অনায়াসেই ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলতে পারবে: আশরাফুল

    জাতীয় দলের বাইরে থাকলেও সাকিব আল হাসানকে ঘিরে আলোচনা থামছে না। সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের বিশ্বাস, ফিটনেস ও প্রস্তুতি ঠিক থাকলে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপেও খেলতে পারবেন সাকিব।

    সোমবার বগুড়া ও রাজশাহীতে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ। লিগ শুরুর আগের দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাউথ জোনের কোচ আশরাফুল বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, সাকিবের বয়স এখন ৩৭-৩৮।

    যদি একটি সংস্করণে মনোযোগ দেয়, তাহলে সে অনায়াসে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলকে সার্ভিস দিতে পারবে। এটা দলের জন্যও ভালো হবে।’
    নিরাপত্তাজনিত কারণে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। সেই সিদ্ধান্ত নিয়ে নানা আলোচনা তৈরি হয়।

    আশরাফুল অবশ্য অতীত নিয়ে না পড়ে সামনে এগোনোর কথাই বলেছেন।
    তিনি বলেন, ‘যেটা চলে গেছে, সেটা নিয়ে পড়ে থাকলে সামনে এগোনো যাবে না। আমরা একটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলেছি, ভালো টুর্নামেন্ট হয়েছে। সামনে বিসিএল আছে, পাকিস্তান সিরিজ আছে।

    জীবন থেমে থাকে না।’
    ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে র‌্যাঙ্কিংয়ে উন্নতি জরুরি বলেও মনে করেন তিনি। ‘প্রত্যেকটা সিরিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা কোচিং স্টাফরাও চিন্তা করছি, কীভাবে সরাসরি বিশ্বকাপে খেলা যায়,’ বলেন আশরাফুল।

    দলের পেস আক্রমণ নিয়েও আশাবাদী সাবেক এই অধিনায়ক।

    তাসকিন আহমেদের প্রসঙ্গে তিনি বলেন, ‘২০১৬ থেকে সে জাতীয় দলে খেলছে। শুরু থেকেই শীর্ষ বোলার। এখন তাসকিন, মোস্তাফিজদের নেতৃত্ব দেওয়াটাই স্বাভাবিক।’
    বাংলাদেশের বোলিং শক্তি নিয়ে আশরাফুলের মন্তব্য, ‘আট-দশজন পেসার আছে যারা ১৪০ কিলোমিটার গতিতে বল করতে পারে। এটা ইতিবাচক দিক। সামনে ২০২৬ ও ২০২৭ পর্যন্ত অনেক ওয়ানডে ও টেস্ট ম্যাচ আছে। সেগুলো কাজে লাগাতে হবে।’

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১ 
  • ফেসবুকে দশদিক