• শিরোনাম

    টোকিও অলিম্পিক নিয়ে সহযোগিতা করতে সম্মত বাখ ও সুগা

    | ১৭ নভেম্বর ২০২০ | ৬:৫৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 197 বার

    টোকিও অলিম্পিক নিয়ে সহযোগিতা করতে সম্মত বাখ ও সুগা

    জাপানের প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি’র প্রেসিডেন্ট থমাস বাখ আগামী বছর একটি সফল টোকিও গেমস আয়োজনে সহযোগিতা করতে সম্মত হয়েছেন।

    সোমবার টোকিওতে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রায় ৩০ মিনিট ধরে বাখ ও সুগা আলাপ করেন।

    উল্লেখ্য, করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে ২০২০ সালের টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস এক বছরের জন্য স্থগিত হয়ে যাওয়ার পর এবারই প্রথমবারের মত জাপান সফর করছেন আইওসি প্রধান।

    আলোচনার শুরুতে সুগা বলেন, মানবজাতি যে ভাইরাসকে পরাজিত করতে সমর্থ হয়েছে, তার প্রমাণ হিসেবে তিনি আগামী গ্রীষ্মে টোকিও গেমস আয়োজন করতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, এই ক্রীড়া প্রতিযোগিতা বিশ্বের কাছে এটিও তুলে ধরবে যে ২০১১ সালের প্রলয়ঙ্করী ভূমিকম্প এবং সুনামিতে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো কিভাবে পুনর্গঠিত হয়েছে।

    সুগা বলেন, আইওসি’র সাথে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে নিরাপদে এবং নিরাপত্তার বোধ নিয়ে গেমসটি আয়োজনের জন্য সরকার নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে।

    এর প্রত্যুত্তরে, বাখ আগামী বছর অলিম্পিক ও প্যারালিম্পিক আয়োজনে সুগার প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, গেমসকে একটি বিরাট সাফল্যে পরিণত করার অভিন্ন প্রত্যয় তারও রয়েছে।

    বাখ বলেন, “আমরা আবারও এই অলিম্পিক গেমসকে বিশ্বে মানবতার ঐক্য ও সংহতির একটি মহান প্রতীকে পরিণত করব। আশা করি, ততদিনে এটি হবে করোনভাইরাস পরবর্তী এক বিশ্ব।”

    তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন যে অলিম্পিক শিখা হতে পারে “অন্ধকার সুড়ঙ্গের শেষপ্রান্তের আলোকরশ্মি” যে সুড়ঙ্গের মধ্যে এখন বিশ্ব রয়েছে।

    সুগা পরে সাংবাদিকদের বলেন যে ইভেন্ট স্থলগুলোতে দর্শকদের গ্রহণ করার প্রস্তুতির উপায় সম্পর্কে তিনি বাখকে অবহিত করেছেন। তিনি বলেন, এর পাশাপাশি ভাইরাসের বিরুদ্ধে কোন পদক্ষেপগুলো নেয়া হবে, সেটি নিয়েও তারা মত বিনিময় করেছেন।

    সুগা বলেন, তাদের আলোচনা ছিল “অত্যন্ত গুরুত্বপূর্ণ”।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক