| ৩০ ডিসেম্বর ২০২০ | ১০:৪০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 268 বার
আইনজীবী সহ একটি সমর্থক গ্রুপ টোকিও’তে করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে চাকরি হারানো এবং বেতন কমে যাওয়া লোকজনকে পরামর্শ প্রদান করছে।
শিনযুকু এলাকার এক পার্কে মঙ্গলবার সকাল ১০টা থেকে পরামর্শ প্রদান শুরু হয়।
শ্রম সমস্যা এবং শ্রমিক ইউনিয়ন কর্মীদের বিষয়ে বিশেষ জ্ঞান সম্পন্ন জাপানের শ্রম আইনজীবী সমিতির সদস্যরা পরামর্শ দেয়ার জন্য প্রস্তুত আছেন।
পরামর্শ নিতে আসা লোকজনের মধ্যে বয়স ৪০-এর কোঠার এক পুরুষ বলেন, তার কাছে নগদে কেবল ১০০ ইয়েন বা প্রায় এক ডলার রয়েছে। একটি নির্মাণ কোম্পানি থেকে তার চাকরি চলে যাওয়ার পরে তিনি ইন্টারনেট ক্যাফে’তে ঘুমাচ্ছেন।
এই পরামর্শ প্রদানের আয়োজকরা টোকিও মহানগর কর্তৃপক্ষের প্রদান করা সাময়িক আবাসনে থাকার প্রক্রিয়ার জন্য নিবন্ধন সহ বিভিন্ন সহযোগিতা প্রদান করছেন। এছাড়া, তারা খাবার ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর জন্য নগদ অর্থও প্রদান করছেন।
সরকারি এক জরিপে দেখা যাচ্ছে, প্রায় ৮০ হাজার লোক বৈশ্বিক মহামারী থেকে উদ্ভূত অর্থনৈতিক মন্দার কারণে চাকরি হারিয়েছেন।
এই পরামর্শ সেবা চলতি সপ্তাহের বুধবার এবং শনিবারেও প্রদান করা হবে।
বিদেশি কর্মীদের জন্যও কয়েকজন পরামর্শক এতে অন্তর্ভুক্ত আছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||