| ১৬ জুলাই ২০২১ | ১২:১৩ অপরাহ্ণ | পড়া হয়েছে 164 বার
জাপানের প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে করোনাভাইরাসের বিরুদ্ধে সম্ভাব্য সবরকম পদক্ষেপ গ্রহণের মধ্যে দিয়ে আসন্ন টোকিও অলিম্পিককে নিরাপদ ও শঙ্কামুক্ত করে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
বুধবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাখের সাথে বৈঠকে মিলিত হওয়ার সময় এই মন্তব্য সুগা করেন।
সুগা বলেছেন তিনি আশা করছেন ক্রীড়াবিদদের পারদর্শিতা শিশু ও যুবকদের জন্য স্বপ্ন ও উত্তেজনা নিয়ে আসবে। জাপানের প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন যে বিশ্বকে কঠিন অবস্থার মোকাবেলা করতে হওয়ার এই সময়ে সঙ্কট কাটিয়ে উঠতে বিশ্ব ঐক্যবদ্ধ হচ্ছে এবং মানবজাতি সংগ্রাম করে যাওয়ার পাশাপাশি বিচক্ষণতা কাজে লাগাচ্ছে, সেরকম একটি বলিষ্ঠ বার্তা তিনি পাঠাতে চাইছেন। অলিম্পিক যেন নিরাপদ হয়ে উঠে তা নিশ্চিত করে নেয়ার অনুরোধ সুগা বাখকে করেছেন। তিনি বলেছেন গেমসকে সফল করে তোলা এবং জাপানের জনগণের বোধগম্যতা অর্জনের জন্য এটা গুরুত্বপূর্ণ যে সকল অংশগ্রহণকারী যেন যথাযথ পদক্ষেপ গ্রহণ ও ভূমিকা পালন করেন।
বাখ বলেছেন এটা ছিল কঠিন এক যাত্রাপথ, তবে তিনি বলতে পারছেন যে টোকিও গেমস হবে ঐতিহাসিক এক আয়োজন। তিনি বলেছেন অলিম্পিক যেন জাপানের জনগণের জন্য কোনরকম ঝুঁকি নিয়ে না আসে, সেজন্য সবরকম চেষ্টা করে যেতে অলিম্পিক সম্প্রদায়ের অঙ্গীকার তিনি পুনর্ব্যক্ত করতে চাইছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||