| ২৪ অক্টোবর ২০২২ | ৩:২০ অপরাহ্ণ | পড়া হয়েছে 58 বার
জাপানে, ২০২০ সালে বৈশ্বিক করোনাভাইরাস মহামারি আরম্ভের আগে সাধারণভাবে পরিলক্ষিত সংখ্যার তুলনায় চলতি মৌসুমে এখন পর্যন্ত ইনফ্লুয়েঞ্জায় নিশ্চিত আক্রান্তের সংখ্যা অনেক কম রয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভাষ্যানুযায়ী, গত রবিবার পর্যন্ত সাতদিনে সারাদেশের প্রায় ৫ হাজার চিকিৎসা প্রতিষ্ঠানের কাছ থেকে মাত্র ৯৭টি ইনফ্লুয়েঞ্জায় আক্রান্তের খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, এটি বৈশ্বিক মহামারি আরম্ভের আগের একই সময়ে সাধারণভাবে জানা যাওয়া সংখ্যার একটি ক্ষুদ্রাংশ মাত্র।
তবে তোহো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাতেদা কাযুহিরো, একযোগে ইনফ্লুয়েঞ্জা ও কোভিড-১৯ এর সংক্রমণের সংখ্যার সম্ভাব্য বৃদ্ধির বিষয়ে সতর্ক থাকতে জনসাধারণকে পরামর্শ প্রদান করছেন।
সংক্রামক ব্যাধি বিষয়ক বিশেষজ্ঞদের ভাষ্যমতে, চলতি বছর অন্য কয়েকটি দেশে ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাব পরিলক্ষিত হওয়ায় লোকজনের ভাইরাস-প্রতিরোধী পদক্ষেপ বজায় রাখা উচিত হবে।
অস্ট্রেলিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, চলতি বছরের প্রথম থেকে গত ৯ই অক্টোবর পর্যন্ত দেশটিতে ২ লাখ ২৫ হাজারের বেশি ইনফ্লুয়েঞ্জায় সংক্রমণের ঘটনা নিশ্চিত করা হয়েছে। এতে ৩০৮ জনের মৃত্যু ঘটেছে।
উল্লেখ্য, এই সংখ্যা গতবছরের একই সময়ের ৫শ ৫০টির তুলনায় অনেক বেশি এবং সেসময় কোন মৃত্যুর ঘটনা ঘটেনি।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||