• শিরোনাম

    গামা স্ট্রেইনের বিরুদ্ধে ফাইজারের টিকা কার্যকর-গবেষণা

    | ২০ জুন ২০২১ | ৬:৪০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 169 বার

    গামা স্ট্রেইনের বিরুদ্ধে ফাইজারের টিকা কার্যকর-গবেষণা

    গবেষকদের একটি দল, ফাইজারের তৈরি করোনাভাইরাসের টিকা ব্রাজিলে প্রথম শণাক্ত হওয়া গামা ধরনের ভাইরাসের বিরুদ্ধে কার্যকর বলে আশাবাদ ব্যক্ত করেছে।

    যুক্তরাষ্ট্রের একটি বিজ্ঞান সাময়িকীতে, টোকিও বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিজ্ঞান ইনস্টিটিউটের প্রকল্প অধ্যাপক কাওয়াওকা ইয়োশিহিরোর নেতৃত্বাধীন দলটির এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়।

    গবেষকরা, এর আগে মূল করোনাভাইরাসে সংক্রমিত হওয়া হ্যামস্টার নামক একধরণের ধেড়ে ইঁদুরের দেহে গামা স্ট্রেইনের ভাইরাস প্রবেশ করান। তাঁরা, এর তিনদিন পর হ্যামস্টারের নাকে সামান্য সংখ্যক ভাইরাসের সন্ধান পেলেও ষষ্ঠ দিনে ভাইরাসের কোন অস্তিত্ব ছিলনা।

    করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার পূর্ব ইতিহাস না থাকা হ্যামস্টারের দেহে এমনকি ষষ্ঠ দিনেও গবেষকরা ভাইরাস শনাক্ত করেন।

    দলটি এও নিশ্চিত করে যে, ফাইজারের টিকা নেয়া লোকজনের বহন করা অ্যান্টিবডি মূল ভাইরাসের মতই গামা স্ট্রেইনের ভাইরাসের বিরুদ্ধেও প্রায় একইরকম কার্যকর।

    গবেষক দলটি, এই ফলাফল গামা ধরনের ভাইরাসের ঝুঁকির মুল্যায়নের জন্য মুখ্য তথ্য সরবরাহ করেছে বলে উল্লেখ করে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক