| ২৩ সেপ্টেম্বর ২০১৯ | ৭:৩৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 764 বার
ভবিষ্যতে জাপানে ভ্রমণে আসা আন্তর্জাতিক পর্যটকরা দুর্যোগকালীন নানা ভাষায় আরও বেশি তথ্য পাবেন।
আগামী বছরের মার্চ মাসের শেষ নাগাদ পর্যটন সংস্থা তাদের “সেফটি টিপস”বা “নিরাপত্তা “পরামর্শ নামক দুর্যোগ সম্পর্কিত তথ্যাদির এপ্লিকেশনে মোট ১৪টি ভাষা যুক্ত করবে।
উল্লেখ্য, এই এপ্লিকেশনের মাধ্যমে সংস্থা স্বয়ংক্রিয়ভাবে আন্তর্জাতিক ভ্রমণকারীদের ভূমিকম্পের পূর্ব সতর্কীকরণ বা জরুরি আবহাওয়া সতর্কতা প্রেরণ করে থাকে।
এছাড়াও, পর্যটকরা কিভাবে নিরাপদ স্থানে সরে যাওয়া যাবে সেটি জানার পাশাপাশি হাসপাতাল বা অন্যান্য স্থাপনায় যোগাযোগের তথ্যও খুঁজে পাবেন।
শুরুতে ইংরেজি, চীনা, কোরীয় এবং জাপানি-এই চার ভাষায় এই সেবা দেয়া হত।
চলতি মাসের মাঝামাঝি নাগাদ তাতে স্প্যানিশ, পর্তুগীজ, ভিয়েতানামী, থাই, ইন্দোনেশীয়, তাগালগ এবং নেপালি-এই চারটি ভাষাও অন্তর্ভুক্ত করা হয়। আর আগামী মার্চের শেষ নাগাদ খেমের, বার্মিজ এবং মঙ্গোলীয় ভাষাও যোগ করার পরিকল্পনা করছে পর্যটন সংস্থা।
একই এপ্লিকেশন ব্যবহার করে স্থানীয় পৌরসভাগুলোর জারি করা দুর্যোগ সংশ্লিষ্ট তথ্যও প্রেরণ করা যায়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||