• শিরোনাম

    কলেজ-বিশ্ববিদ‌্যালয়ে ভর্তির আগে ডোপ টেস্ট

    | ১৮ ফেব্রুয়ারি ২০২১ | ১০:০৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 181 বার

    কলেজ-বিশ্ববিদ‌্যালয়ে ভর্তির আগে ডোপ টেস্ট

    সরকারি চাকরিতে নিয়োগ ও কলেজ-বিশ্বদ্যিালয়ের ভর্তির ক্ষেত্রে প্রত্যেকের ডোপ টেস্ট করার ব্যবস্থা করবে সরকার। এ বিষয়ে পদক্ষেপ নিতে প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

    বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান মন্ত্রী। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

    মন্ত্রী বলেন, যত কর্মকর্তা-কর্মচারী নিয়োগ হবে, সেটা বিসিএস হোক আর যাই হোক, প্রত্যেকের ডোপ টেস্ট করা হবে। এছাড়া কলেজ বিশ্বদ্যিালয়ের ভর্তির ক্ষেত্রেও ডোপ টেস্ট চালু করা হবে। এ কার্যক্রম ব্যাপক হারে প্রয়োগ হবে। এ প্রক্রিয়া চলছে। এটা করা হবে যাতে প্রত্যেকের মধ্যে সেলফ কন্ট্রোল তৈরি হয়।

    এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, যারা চাকরি করছেন তাদের মধ্যে কারো বিরুদ্ধে অভিযোগ পেলে কেবল তার ডোপ টেস্ট হবে। গড় হারে করা হবে না, সবার তো গড় হারে করা সম্ভব না।

    এদিকে, মাদকমুক্ত এলাকা ঘোষণার জন্য দুটি জেলায় পাইলট প্রকল্প চালু করা হবে বলেও তিনি জানান। জেলা দুটি হলো- বৃহত্তর চট্টগ্রাম ও দিনাজপুর। এর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি জেলা দুটিকে মাদকমুক্ত করতে যা যা করা প্রয়োজন সে বিষয়ে পদক্ষেপ নেবে।

    মোজাম্মেল হক বলেন, দেশকে মাদকমুক্ত করতে তিনটি বিষয়ে গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মাদক সেবী, মাদক বিক্রেতা ও তাদের আশ্রয়-প্রশ্রয় দাতাদের চিহ্নিত করে দমনের ব্যবস্থা নেওয়া হবে।

    মোজাম্মেল হক বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমাদের এখানে রোহিঙ্গারা আছে। আমরাও ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় রিফিউজি ছিলাম। রিফিউজিরা কখনও স্থায়ী নাগরিকত্ব পায় না। রোহিঙ্গাদের কেউ কেউ অপরাধ কর্মকাণ্ডে জড়িত। এখানে অপরাধ দমনে আগামী মে মাসের মধ্যে অত্যাধুনিক ব্যবস্থা চালু করা হবে। অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৯ এপ্রিল ২০২০

    ২৫ ফেব্রুয়ারি ২০২০

    ২১ ফেব্রুয়ারি ২০২০

    ১৪ জুলাই ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক