• শিরোনাম

    জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী : কৃষিমন্ত্রী

    | ০৮ এপ্রিল ২০২৬ | ৬:৫৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 46 বার

    জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী : কৃষিমন্ত্রী

    কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে আজ সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের অফিসকক্ষে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি সৌজন্য সাক্ষাৎ করেছেন।

    সাক্ষাৎকালে বাংলাদেশ-জাপান সম্পর্ক, কৃষি, নিরাপদ খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

    মন্ত্রী কৃষিখাতে জাপানের অব্যাহত সহযোগিতার জন্য জাপানকে ধন্যবাদ জানিয়ে বলেন, জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী। জাইকার মাধ্যমে জাপান বাংলাদেশকে বিভিন্ন খাতে সহযোগিতা করছে। জাপানের কৃষি, বিশেষ করে ধান উৎপাদনের সঙ্গে বাংলাদেশের অনেক মিল রয়েছে।

    মন্ত্রী বাংলাদেশ থেকে জাপানে কৃষি পণ্য আমদানি বাড়ানোর জন্য রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমাদের বড় বড় নদীর অববাহিকায় অসংখ্য চর রয়েছে। যেখানকার মাটি উর্বর, সেগুলোতে মিষ্টি আলু জাতীয় ফসল উৎপাদনের বিশাল সম্ভাবনা রয়েছে। জাপান আগ্রহী হলে সেখানে বৃহৎ পরিসরে অর্গানিক উপায়ে রপ্তানিমুখী কৃষি পণ্য উৎপাদন করা যাবে। মন্ত্রী জাপানের স্টিকি রাইস উৎপাদনে বাংলাদেশের আগ্রহের কথা রাষ্ট্রদূতকে জানান।

    সাক্ষাৎকালে মন্ত্রী রপ্তানিমুখী ইল (কুচিয়া) ও কাঁকড়া চাষে জাপানের প্রযুক্তিগত সহযোগিতা আশা করেন।

    রাষ্ট্রদূত বলেন, জাপান জাইকার মাধ্যমে বাংলাদেশের কৃষি ও মৎস্যখাতে উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে। জাপানের বেসরকারি খাত বাংলাদেশের কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও খাদ্য প্রক্রিজাতকরণ খাতে বিনিয়োগ করতে আগ্রহী।

    এ সময় কৃষিসচিব রফিকুল ই মোহামেদ উপস্থিত ছিলেন।

    সূত্র : বাসস

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৯ এপ্রিল ২০২০

    ২৫ ফেব্রুয়ারি ২০২০

    ২১ ফেব্রুয়ারি ২০২০

    ১৪ জুলাই ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক