• শিরোনাম

    ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু

    | ১৯ এপ্রিল ২০২৬ | ৯:২৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 34 বার

    ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু
    ফেনীর সোনাগাজী উপজেলায় নুর আলম মাসুদ (৪৫) নামের এক ব্যক্তি ইউটিউব দেখে বিকল্প উপায়ে অকটেন তৈরির চেষ্টাকালে বিস্ফোরণে দগ্ধ হওয়ার চারদিন পর মারা যান।
    শনিবার (১৮ এপ্রিল) সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
    নিহত নুর আলম মাসুদ সদর ইউনিয়নের ওমর খান পাঠান বাড়ির মৃত খুরশিদ আলমের ছেলে। তিনি ‘সততা অয়েল মিলস’-এর মালিক। পৌরসভার নজরুল প্রাইমারি এলাকার সাহাব উদ্দিনের নতুন বাড়িতে বসবাস করতেন তিনি।
    স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে গত মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নজরুল প্রাইমারি এলাকায় বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির সময় অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে একটি পাইপ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে গুরুতর দগ্ধ হন নুর আলম মাসুদ ও তার সহকর্মী মো. ওমর ফারুক। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।পরে ফেনী সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।
    স্থানীয় বাসিন্দা রেজাউল করিম বলেন, ‘মাসুদ বিনয়ী ও সমাজসেবামূলক কাজে সক্রিয় একজন মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। দুর্ঘটনার আগের রাতেও নজরুল প্রাথমিক যুব সমাজের উদ্যোগে মাহফিল আয়োজনের সভায় উপস্থিত ছিলেন। এই ঘটনার পর আমরা হতবিহবল হয়েছি, আমরা একজন সমাজ সেবককে হারালাম।’
    এ ব্যাপারে সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) শফিকুর রহমান বলেন, ‘বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুর বিষয়টি আমরা জেনেছি এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৯ এপ্রিল ২০২০

    ২৫ ফেব্রুয়ারি ২০২০

    ২১ ফেব্রুয়ারি ২০২০

    ১৪ জুলাই ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক