• শিরোনাম

    প্রবাস ফেরতদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে অগ্রণী ব্যাংক

    | ২৭ অক্টোবর ২০২১ | ২:৫০ অপরাহ্ণ | পড়া হয়েছে 1303 বার

    প্রবাস ফেরতদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে অগ্রণী ব্যাংক

    করোনা মহামারীতে খালি হাতে দেশে ফেরার পর যারা বেকার রয়েছেন তাদের সহজ শর্তে লোন দিচ্ছে অগ্রণী ব্যাংক। আত্মকর্মসংস্থান সৃষ্টিতে একেবারে সহজ শর্তেই ঋণ দিচ্ছে এই ব্যাংক। বাড়ি কিংবা জমির দলিল এবং কোনো জামানত ছাড়াই সহজেই লোন পেতে পারেন যেকোনো প্রবাসী। গ্রামাঞ্চলে ৫ লাখ এবং শহরাঞ্চলের ক্ষেত্রে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত লোন দেয়া হচ্ছে। মাত্র ৭% সুদে ৩ বছর মেয়াদে এই লোন পরিশোধ করার সময় পাবেন। তবে অগ্রণী ব্যাংকের লোন পেতে হলে প্রবাসীদের সহজ কয়েকটি শর্ত মানতে হবে। প্রথমত, প্রবাসে কর্মরত থাকা অবস্থায় অগ্রণী রেমিট্যান্স হাউজের মাধ্যমে দেশে বৈধ উপায়ে রেমিট্যান্স প্রেরণের রেকর্ড থাকতে হবে। দ্বিতীয়ত, ভিসা, পারমিট ও পাসপোর্টের কপি লাগবে। সেগুলোর মেয়াদ না থাকলেও সমস্যা নেই। এই লোন নিয়ে যেকোনো প্রবাসী মৎস্য খামার, গরু কিংবা মুরগীর খামারসহ যেকোনো
    ব্যবসা করে স্বাবলম্বী হতে পারেন। এতে করে প্রবাসীরা বৈধপন্থায় রেমিট্যান্স প্রেরণে যেমন উৎসাহিত হবেন তেমনি প্রবাসফেরত কর্মহীনরা মাথা গোঁজার ঠাঁই পাবেন।

    বিষয়টির সত্যতা নিশ্চিত করে মালয়েশিয়া কুয়ালালামপুরস্থ অগ্রণী রেমিট্যান্স হাউজের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ মোরশেদ রিজভী বলেন, বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংক লিমিটেড সবসময় প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। ব্যাংকের উর্ধ্বতন ব্যাবস্থাপনা কর্তৃপক্ষ এবং বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শামস উল ইসলাম করোনাকালীন ক্ষতিগ্রস্ত প্রবাসফেরত বাংলাদেশীদের জন্য সহজ শর্তে ‘প্রবাসীর ঘরে ফেরা ঋণ’ অনুমোদন করেছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৯ এপ্রিল ২০২০

    ২৫ ফেব্রুয়ারি ২০২০

    ২১ ফেব্রুয়ারি ২০২০

    ১৪ জুলাই ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক