• শিরোনাম

    বাংলাদেশে ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লো

    | ২৯ মার্চ ২০২০ | ৫:৪৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 987 বার

    বাংলাদেশে ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লো

    ১০টি দেশের সঙ্গে বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ ৭ দিন বাড়িয়ে ৭ এপ্রিল পর্যন্ত করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। শনিবার এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ।

    ৩১ মার্চ পর্যন্ত নিষেধাজ্ঞার আওতায় থাকা ১০ দেশ হচ্ছে- কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর ও ভারত। তবে তবে যুক্তরাজ্য, চীন, থাইল্যান্ড ও হংকং রুটে বিমান চলাচল অব্যাহত থাকবে। যদিও ইতিমধ্যে চীন ছাড়া অন্যান্য দেশের এয়ারলাইন্সগুলো নিজ থেকেই ঢাকার ফ্লাইট বন্ধ করে দিয়েছে।

    বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দেশে শনিবার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৮। সংক্রমিত মোট ১৫ জন সুস্থ বাড়ি ফিরেছেন। আর মৃতের সংখ্যা ৫।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী সারা বিশ্বে আক্রান্ত হয়েছে ৫ লাখ ৯ হাজার ১৬৪ জন। গত ২৪ ঘণ্টায় এখানে সংযোজিত হয়েছে ৪৬ হাজার ৪৮৪ জন। বিশ্বে মৃতের সংখ্যা ২৩ হাজার ৩৩৫। গত ২৪ ঘণ্টায় এখানে যুক্ত হয়েছে ২ হাজার ৫০১ জন।’

    বিশ্বজুড়ে এই মহামারীর কারণেই বিশ্বের বিভিন্ন দেশ ও এয়ারলাইন্স ফ্লাইট চলাচল বন্ধ রেখেছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৯ এপ্রিল ২০২০

    ২৫ ফেব্রুয়ারি ২০২০

    ২১ ফেব্রুয়ারি ২০২০

    ১৪ জুলাই ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক