• শিরোনাম

    ২ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দফতর বণ্টন, গেজেট প্রকাশ

    | ১২ মার্চ ২০২৬ | ১০:৫৮ অপরাহ্ণ | পড়া হয়েছে 40 বার

    ২ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দফতর বণ্টন, গেজেট প্রকাশ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন সরকারের মন্ত্রিপরিষদে নিয়োগ পাওয়া ২ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    এতে বলা হয়, আজম খানকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আর ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে।

    প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস অনুযায়ী, প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের দায়িত্ব বণ্টন এবং পুনর্বণ্টন করেন। প্রধানমন্ত্রীর সদয় অভিপ্রায় অনুযায়ী, আহমেদ আযম খানকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আর পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে তার বর্তমান দায়িত্বের পাশাপাশি ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্বও দেওয়া হয়েছে।

    এর আগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছিল। তবে বৃহস্পতিবার জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে ডেপুটি স্পিকার হিসেবে তার নাম ঘোষণা করা হয়। এরপর স্বেচ্ছায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদকসহ সব পর্যায়ের পদ থেকে পদত্যাগ করেন ব্যারিস্টার কায়সার কামাল।

    অন্যদিকে বৃহস্পতিবার মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খান। বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

     

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৯ এপ্রিল ২০২০

    ২৫ ফেব্রুয়ারি ২০২০

    ২১ ফেব্রুয়ারি ২০২০

    ১৪ জুলাই ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক