• শিরোনাম

    দুই আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ

    | ০৯ মার্চ ২০২৬ | ৫:২২ অপরাহ্ণ | পড়া হয়েছে 64 বার

    দুই আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগের মামলার পরিপ্রেক্ষিতে কুমিল্লা-১১ ও ময়মনসিংহ-৩ আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিট ও অন্যান্য নির্বাচনি সরঞ্জামাদি নির্বাচন কমিশনের হেফাজতে নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ পর্যন্ত ১৮ জন প্রার্থী হাইকোর্টে মামলা করেছেন।

    আজ (সোমবার, ৯ মার্চ) বিচারপতি শেখ জাকির হোসেনের হাইকোর্টের একক বেঞ্চ এই আদেশ দেন। আদেশে ওই দুই আসনের বিজয়ী প্রার্থীদের নোটিশ ইস্যু করা হয়েছে। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৮ জুন দিন নির্ধারণ করেছেন আদালত।

    এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করেন; কুমিল্লা-১১ আসনের বিএনপি প্রার্থী কামরুল হুদা এবং ময়মনসিংহ-২ আসনের বিএনপি প্রার্থী মোতাহার হোসেন তালুকদার।

    তারা আবেদনে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন। এখন পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে বিএনপির ১০ জন, জামায়াতে ইসলামীর ৭ জন এবং স্বতন্ত্র ১ জন প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের এ বেঞ্চ।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৯ এপ্রিল ২০২০

    ২৫ ফেব্রুয়ারি ২০২০

    ২১ ফেব্রুয়ারি ২০২০

    ১৪ জুলাই ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক