• শিরোনাম

    জাঁকজমকপূর্ণ আয়োজনে সম্পন্ন ‘হাসানাহ কুরআন অলিম্পিয়াড ২০২৬’-এর পুরস্কার বিতরণ

    | ১৯ এপ্রিল ২০২৬ | ৯:৪৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 33 বার

    জাঁকজমকপূর্ণ আয়োজনে সম্পন্ন ‘হাসানাহ কুরআন অলিম্পিয়াড ২০২৬’-এর পুরস্কার বিতরণ

    Hasanah Foundation কর্তৃক আয়োজিত ‘হাসানাহ কুরআন অলিম্পিয়াড ২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

    আয়োজক সূত্রে জানা যায়, এবারের অলিম্পিয়াডে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১৫ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ধাপ পেরিয়ে তিনটি পৃথক গ্রুপ থেকে মোট ৩০ জন বিজয়ীকে চূড়ান্তভাবে নির্বাচিত করে পুরস্কৃত করা হয়।

    অনুষ্ঠানে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়নকে ১ লক্ষ টাকা করে নগদ পুরস্কার, ল্যাপটপ, ট্যাব, ক্রেস্ট, সার্টিফিকেট এবং মূল্যবান বই প্রদান করা হয়। সব মিলিয়ে পুরস্কারের মোট পরিমাণ দাঁড়ায় প্রায় দশ লক্ষাধিক টাকা।

    আয়োজকরা জানান, এই আয়োজনের মূল লক্ষ্য তরুণ প্রজন্মকে পবিত্র কুরআনের শিক্ষা ও মূল্যবোধে উদ্বুদ্ধ করা এবং তাদের মধ্যে জ্ঞানচর্চার প্রতি আগ্রহ সৃষ্টি করা।

    বিজয়ীদের অভিনন্দন জানিয়ে আয়োজকরা বলেন, যারা এবার পুরস্কার অর্জন করতে পারেননি, তাদেরও ভবিষ্যতে আরও উৎসাহ নিয়ে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে। অংশগ্রহণকারীদের সক্রিয় উপস্থিতিই এই আয়োজনকে অর্থবহ ও প্রাণবন্ত করে তুলেছে।

    Hasanah Foundation ভবিষ্যতেও কুরআনভিত্তিক শিক্ষা বিস্তার এবং নতুন প্রজন্মকে নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৯ এপ্রিল ২০২০

    ২৫ ফেব্রুয়ারি ২০২০

    ২১ ফেব্রুয়ারি ২০২০

    ১৪ জুলাই ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক