| ১৮ ডিসেম্বর ২০১৯ | ৭:৫২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 1154 বার
আওয়ামী লীগের মতো এত বড় সংগঠন হওয়া সত্ত্বেও কেন বঙ্গবন্ধুকে হত্যার পর তাঁর লাশের পাশে কেউ ছিলেন না? এ নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আক্ষেপ করে বলেন, হত্যার পরিকল্পনা বিষয়েও কিছু জানতে পারেনি দল। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয় দিবসের আলোচনায় এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান থেকে স্বাধীন হয়েছি, সবক্ষেত্রে যেকোনো মূল্যে পাকিস্তান থেকে আমরা এগিয়ে থাকবোই।
বাঙালীর মুক্তির দিন, মাথা তুলে দাঁড়ানোর দিন। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে ছিল আওয়ামী লীগের দলীয় আয়োজন। প্রধান অতিথি হিসেবে এ সভায় যোগ দিয়ে সমগ্র বাঙালি জাতিকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা।
ভাষা আন্দোলন, ৬ দফাসহ নানা কর্মসূচির মাধ্যমে জাতির জনক অসহযোগ আন্দোলন থেকে বাঙালীকে সশস্ত্র বিপ্লবের দিকে নিয়ে গেছেন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ও ৭৫ পরবর্তী রাজনীতি নিয়েও কথা বলেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ওই লাশ কেন ৩২ নম্বরে পড়ে থাকল সেই উত্তর এখনও আমি পাইনি। এত বড় সংগঠন, এত নেতা কোথায় ছিল? মাঝে মাঝে আমার জানতে ইচ্ছে করে, কেউ সাহস করে এগিয়ে আসতে পারল না? বাংলার সাধারণ মানুষ তো বঙ্গবন্ধুর সঙ্গে ছিল। হয়তো এই ব্যর্থতার খেসারতই জাতিকে দিতে হয়েছে। কারণ জাতির পিতাকে হত্যার পর বারবার ক্যু হয়েছে।
গেরিলা যুদ্ধের প্রেক্ষাপটে অনেকে শান্তি কমিটিতে নাম লিখিয়ে মুক্তিযুদ্ধে সহায়তা করেছেন উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, স্বাধীনতা অর্জনের পর জাতির পিতা সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। কারণ তিনি জানতেন যখন পরিবারের ছেলেরা বা ভাইয়েরা যুদ্ধে চলে গেছে তখন মা বোনেরা ভাত রান্না করে মুক্তিযোদ্ধাদের খাবার দিয়েছে অথবা মুরুব্বি একজনকে সামনে বসিয়ে রেখেছে ওই শান্তি কমিটির বা কিছু করে কেমোফ্লেক্স করার জন্য যাতে পাকিস্তানিরা কোনোভাবে সন্দেহ করতে না পারে।
প্রধানমন্ত্রী বলেন, নানা সূচকে দেশ এগিয়ে গেলেও ষড়যন্ত্র অব্যাহত আছে। সমৃদ্ধি আর অগ্রযাত্রার ধারা ধরে রাখতে সবাইকে আহ্বান জানান তিনি।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||