• শিরোনাম

    টোকিওতে বৈশাখী মেলার রজত জয়ন্তী ও কারি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

    | ২২ এপ্রিল ২০২৬ | ৮:০৬ অপরাহ্ণ | পড়া হয়েছে 29 বার

    টোকিওতে বৈশাখী মেলার রজত জয়ন্তী ও কারি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

    জাপানের টোকিও শহরে বাংলা নববর্ষ উপলক্ষে ২৫তম টোকিও বৈশাখী মেলা ও রজত জয়ন্তী উদযাপন করা হয়েছে। ১৯ এপ্রিল ২০২৬ তারিখে Ikebukuro Nishiguchi Park-এ অনুষ্ঠিত এ মেলায় প্রবাসী বাঙালি ও স্থানীয় জাপানিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। Japan Bangladesh Society-এর আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় বাংলা সংস্কৃতির নানা উপাদান তুলে ধরা হয়। দেশীয় গান, লোকনৃত্য, পান্তা-ইলিশ ও বৈশাখী পোশাকের বর্ণিল আয়োজনে অংশগ্রহণকারীরা আনন্দে মেতে ওঠেন।

    মেলার অন্যতম আকর্ষণ ছিল কারি ফেস্টিভ্যাল, যেখানে বাংলাদেশি খাবারের স্বাদ গ্রহণ করেন জাপানি দর্শনার্থীরাও। এ ছাড়া জাপানি শিক্ষার্থী ও স্থানীয়রা সক্রিয়ভাবে অংশ নিয়ে বাংলাদেশ-জাপান সাংস্কৃতিক মেলবন্ধনকে আরও জোরদার করেন। ২৫ বছর পূর্তি উপলক্ষে এবারের আয়োজন ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। আয়োজকরা জানান, প্রবাসে থেকেও বাঙালিরা এই ধরনের আয়োজনের মাধ্যমে নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দিচ্ছেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৯ এপ্রিল ২০২০

    ২৫ ফেব্রুয়ারি ২০২০

    ২১ ফেব্রুয়ারি ২০২০

    ১৪ জুলাই ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক