| ২০ জানুয়ারি ২০২০ | ৬:২৬ অপরাহ্ণ | পড়া হয়েছে 1045 বার
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ১ ফেব্রুয়ারি ঢাকায় সাধারণ ছুটি ঘোষণা করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে রবিবার রাতে পাঠানো ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, ইসির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাধারণ নির্বাচন ৩০ জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারি, শনিবার অনুষ্ঠিত হবে।
নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন ১ ফেব্রুয়ারি ডিএনসিসি ও ডিএসসিসি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন।
প্রসঙ্গত, শনিবার সাপ্তাহিক সরকারি ছুটি হিসেবে লিপিবদ্ধ থাকলেও স্বাস্থ্যসেবা ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ যেসব অফিস, প্রতিষ্ঠান, সংস্থা শনিবার কর্মদিবস হিসেবে গণ্য হয় সেসব অফিস, সংস্থা, প্রতিষ্ঠানেও সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন হবে।
এজন্য ডিএনসিসি ও ডিএসসিসির নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের দিন ১ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইসি নির্দেশনা দিয়েছে। বাসস
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||