| ২২ এপ্রিল ২০২১ | ১০:৩০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 238 বার
টানা লকডাউনে এখনও অনেকটা স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে পোশাক কারখানার শ্রমিকরা। কারখানার ভেতরে স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ ও কাজ করতে দেখা গেলেও নিজস্ব যাতায়াত ব্যবস্থা উপেক্ষিত।
রাস্তায় গণপরিবহন না থাকায় দূর-দূরান্তের শ্রমিকদের গাদাগাদি করে হেঁটে কর্মস্থলে যেতে দেখা গেছে।
প্রতিদিন ভোর থেকে তাপমাত্রা মেপে, সাবান দিয়ে হাত ধুয়ে কর্মস্থলে প্রবেশ করেন তারা। এদিকে সরকার নির্দেশিত নিজস্ব পরিবহন ব্যবস্থা থাকার কথা থাকলেও দু-একটি ছাড়া প্রায় কারখানায় নেই এমন ব্যবস্থা। যে কারণে ঝুঁকিতে শ্রমিকরা।
যদিও গাজীপুর তুসুকা ট্রাউজার্স লিমিটেডের জেনারেল ম্যানেজার বশির আহমেদ বলছেন, ঝুঁকি নিয়ে কাজ করা শ্রমিকদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||