• শিরোনাম

    কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

    | ২১ অক্টোবর ২০২৬ | ৯:০৭ অপরাহ্ণ | পড়া হয়েছে 2 বার

    কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

    কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও একজন।

    বুধবার সন্ধ্যার দিকে কক্সবাজার মেরিন ড্রাইভের হিমছড়ি এলাকায় মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।

    নিহত ও নিখোঁজ পর্যটকেরা চট্টগ্রামের বায়েজিদ এলাকা থেকে কক্সবাজারে বেড়াতে আসা সাত বন্ধুর দলের সদস্য বলে জানা গেছে।

    হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোলাইমান তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

    রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান জানান, পর্যটকদের একটি দল সমুদ্রে গোসল করতে নেমে ঢেউ ও স্রোতের টানে ভেসে যায়। এসময় স্থানীয় লোকজন একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ আরেকজনকে উদ্ধারে তল্লাশি চালানো হচ্ছে।

    তিনি আরো জানান, উদ্ধার হওয়া পর্যটক রাকিবের (১৯) কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা চলছে। নিখোঁজ পর্যটককে উদ্ধারে সংশ্লিষ্টরা অভিযান অব্যাহত রেখেছেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৯ এপ্রিল ২০২০

    ২৫ ফেব্রুয়ারি ২০২০

    ২১ ফেব্রুয়ারি ২০২০

    ১৪ জুলাই ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১ 
  • ফেসবুকে দশদিক