| ০৬ মে ২০২১ | ৯:৪৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 265 বার
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রতিষ্ঠাকালীন বিভাগ দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহ ফয়সাল করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ..রাজিউন।
বুধবার (৫ মে) রাতে কুষ্টিয়া থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রাত ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে বিভাগ সূত্রে জানা গেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে বিভাগসহ পুরো ক্যাম্পাসে শোকের ছায়া নেমেছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||