| ১২ মে ২০২১ | ৩:২৫ অপরাহ্ণ | পড়া হয়েছে 261 বার
ঈদ যতো ঘনিয়ে আসছে ততোই যাত্রীর চাপ বাড়ছে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে। করোনা নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে বিজিবি চেক পোস্ট বসালেও সেটিও উপেক্ষা করে শিমুলিয়া ঘাটে আসছেন সাধারণ মানুষ।
এদিকে ফেরি চলাচল সীমিত থাকায় এক ফেরিতেই গাদাগাদি করে উঠছেন কয়েক হাজার মানুষ। এমন পরিস্থিতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে একটি ফেরিতে অতিরিক্ত যাত্রীচাপের কারণে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত আরো ১৫ জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
বুধবার (১২) মে দুপুরে এ দূর্ঘটনা ঘটে। এসময় প্রত্যক্ষদর্শিরা জানান অতিরিক্ত যাত্রী চাপে ওই পাচজন মৃত্যুবরণ করেছেন।
এদিকে যাত্রীর চাপ সামাল দিতে একেবারে বাধ্য হয়েই সীমিত পরিসরে লঞ্চ চালু করেছে মালিকরা। যদিও সরকারের পক্ষ থেকে এখনো লঞ্চ চলাচলের বিষয়ে কোন নির্দেশনা আসেনি।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||