| ২১ মে ২০২১ | ৯:৩৪ অপরাহ্ণ | পড়া হয়েছে 172 বার
নারায়ণগঞ্জের ফতুল্লায় চারতলা বাড়ির মালিক হয়েও খাদ্য চেয়ে জাতীয় কল সেন্টারের ৩৩৩ নম্বরে কল করে ফেঁসে গেলেন এক ব্যক্তি। বিষয়টি জানতে পেরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত হয়ে ওই ব্যক্তিকে জরিমানা করেন।
জরিমানা অনুযায়ী, তাকে নিজ খরচে ১০০ গরিব মানুষকে সরকারি খাদ্য সহায়তার অনুরূপ প্যাকেট বিতরণ করার নির্দেশ দেন তিনি।
বৃহস্পতিবার (২০ মে) বিকেলে সদর উপজেলার ফতুল্লা থানার কাশীপুর ইউনিয়নের দেওভোগ এলাকায় এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা জহুরা বলেন, সরকার ৩৩৩ কল সেন্টারের মাধ্যমে অসহায় ও দুস্থ মানুষদের খাদ্য সহায়তা প্রদান করছে। কেউ ওই নম্বরে কল করে তাদের সংকটের কথা জানালে উপজেলা পর্যায়ে ইউএনও অফিসে জানানো হয়। পরে তা যাচাই করে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়।
ইউএনও বলেন, তবে কাশীপুরের ওই আর্থিক স্বামর্থ্যবান ব্যক্তি দুষ্টুমি করার জন্যই ওই নম্বরে কল করেছিলেন বলে আমাদের জানিয়েছেন। পরে অবশ্য তিনি তার কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে দুঃখ প্রকাশও করেন। খাদ্য সহায়তা চাওয়া ওই ব্যক্তি একটি চার তলা বাড়ির মালিক। যেহেতু দুষ্টুমির ছলে এমনটা করেছেন তাই তাকে ১০০ প্যাকেট খাদ্য সহায়তা প্রদান করতে বলা হয়েছে।
তিনি আরও জানান, প্রতি প্যাকেটে সরকারি সহায়তার মতো ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি করে ডাল, সয়াবিন তেল, লবণ ও পেঁয়াজ থাকবে। আগামী শনিবার তার উপস্থিতিতে খাদ্যসামগ্রীর এই ১০০ প্যাকেট গরিব মানুষদের মাঝে বিতরণ করা হবে বলেও জানান আরিফা জহুরা।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||