| ০১ জুন ২০২১ | ১১:০১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 162 বার
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সকাল থেকেই প্রবল বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও ঝড়ো হাওয়াও বয়ে যাচ্ছে।
ভোরেই বৃষ্টি শুরু হওয়ায় অফিসগামী লোকজন মারাত্মক দুর্ভোগে পড়েছেন। টানা বৃষ্টিতে পানি জমে রাজধানীর বিভিন্ন রাস্তা তলিয়ে গেছে। যানবাহন পাওয়াও কঠিন হয়ে পড়েছে।
উল্লেখ্য, সোমবার এক পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানায়, দেশে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। এ কারণে দেশের নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।
এক্ষেত্রে কোথাও ২ নম্বর সতর্ক সংকেত, কোথাও এক নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এতে বলা হয়েছে- পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ থেকে ৮০ কিমি বেগে ঝড়ো হাওয়া সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
তাই এসব এলাকার নদীবন্দরকে দুই নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্য স্থানে একই দিক থেকে ৪৫-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||