| ০২ জুন ২০২১ | ১১:২৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 202 বার
দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান শাহ আবদুল হান্নান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তিনি ইন্তেকাল করেন।
শাহ আবদুল হান্নানের ভাই শাহ আবদুল হালিম বলেন, গত ৮ মে থেকে তিনি হাপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার সকাল সাড়ে ১০টায় দ্বিতীয় দফায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন।
শাহ আব্দুল হান্নান বাংলাদেশ সরকারের সাবেক সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর, দুর্ণীতি দমন ব্যুরোর সাবেক মহাপরিচালক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থ্যট, ইসলামিক ল রিসার্চ সেন্টার, ইসলামিক ইকনমিক রিসার্চ ব্যুরো, ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল এবং মানারাত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়সহ অসংখ্য প্রতিষ্ঠানের উদ্যোক্তা/ প্রতিষ্ঠাতা প্রাক্তন এবং বর্তমান চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তিনি রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি ইসলামী চিন্তাবিদ, লেখক, কলামিস্ট ও মিডিয়া পারসোনালিটি হিসেবে সর্ব মহলে বেশ সমাদৃত।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||