| ০৭ জুন ২০২১ | ৬:০০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 364 বার
দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ আরও ১০ দিন বাড়িয়ে প্রজ্ঞাপন দিয়েছে সরকার। ফলে আগামী ১৬ জুন পর্যন্ত বাড়ল এ বিধিনিষেধ।
রোববার (০৬ মে) মন্ত্রিপরিষদ বিভাগ দশ দিন বাড়িয়ে নতুন এ প্রজ্ঞাপন জারি করে। এতে পূর্বের সব বিধিনিষেধ বহাল থাকবে বলেও জানানো হয়। এ সময় সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক।
রোববার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনার বিস্তার রোধকল্পে সরকার কর্তৃক বিধিনিষেধের মধ্যে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে আগামী ১৬ জুন পর্যন্ত সীমিত পর্যায়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।
এ সময় দৈনিক ব্যাংকিং লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট ব্যাংক শাখা এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ বিকাল সাড়ে ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে।
এছাড়া প্রতিটি ব্যাংকের উপজেলা শহরের একটি শাখা খোলা থাকবে বৃহস্পতিবার, রোববার ও মঙ্গলবার। সিটি করপোরেশনের এলাকার দুই কিলোমিটারের মধ্যে একটি শাখা প্রতি কর্মদিবস খোলা রাখতে হবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||