• শিরোনাম

    ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়ল

    | ১৪ জুন ২০২১ | ৯:৫৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 206 বার

    ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়ল

    করোনা মহামারির কারণে ভারতের সঙ্গে স্থল সীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৬ দিন বাড়িয়েছে সরকার। আগামী ৩০ জুন পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে। সীমান্ত বন্ধ থাকলেও পণ্য পরিবহন চালু থাকবে।

    পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ভারতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় গত ২৬ এপ্রিল প্রথম দফায় সে দেশের সঙ্গে স্থল সীমান্ত বন্ধ ঘোষণা করে সরকার। এর পরে আরও তিন দফায় ১৪ জুন পর্যন্ত সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ রোববার (১৩ জুন) সীমান্ত বন্ধের মেয়াদ আরও এক দফা বাড়ানো হয়েছে।

    সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ানোর পরে আগের মতোই ভারতে চিকিৎসার জন্য অবস্থান করা বাংলাদেশি নাগরিক, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে আসছে, তাদের বিশেষ অনুমতি নিয়ে দেশে ফিরতে হবে। অনুমতির জন্য ভারতে অবস্থিত বাংলাদেশ মিশনে আবেদন করতে হবে।

    বাংলাদেশি নাগরিকরা চাঁপাইনবাবগঞ্জের সোনামুখী স্থলবন্দর বাদে বেনাপোল, বুড়িমারী, হিলি ও আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফিরতে পারবেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৯ এপ্রিল ২০২০

    ২৫ ফেব্রুয়ারি ২০২০

    ২১ ফেব্রুয়ারি ২০২০

    ১৪ জুলাই ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক