• শিরোনাম

    নিখোঁজ আদনানের ‘মুক্তি’ চেয়ে অ্যামনেস্টির বিবৃতি

    | ১৫ জুন ২০২১ | ৯:০৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 339 বার

    নিখোঁজ আদনানের ‘মুক্তি’ চেয়ে অ্যামনেস্টির বিবৃতি

    বৃহস্পতিবার থেকে নিখোঁজ হওয়া তরুণ ইসলামিক বক্তা আবু ত্বহা আদনানের সন্ধান চেয়ে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল।

    সোমবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়ার ভেরিফাইড টুইটার থেকে এ বিবৃতি দেয়া হয়।

    গত চার দিন ধরে নিখোঁজ রয়েছেন বাংলাদেশের আলোচিত তরুণ ইসলামিক বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনান। আবু ত্বহা যদি নিরাপত্তা বাহিনীর হেফাজতে থাকে, তাহলে দ্রুত মুক্তি দেয়ারও দাবি জানিয়েছে সংস্থাটি।

    সোমবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়ার ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে ত্বহা ‘নিখোঁজ’ সংক্রান্ত বাংলাদেশের একটি ইংরেজি দৈনিক পত্রিকার প্রতিবেদন শেয়ার করা হয়েছে। এর সাথে বিবৃতিতে সংস্থাটি বলেছে, আবু ত্বহা মোহাম্মদ আদনান ও তার তিন সঙ্গী গত বৃহস্পতিবার ঢাকা থেকে নিখোঁজ হন।

    অ্যামনেস্টির দাবি, নিখোঁজ আবু ত্বহা ও তার সঙ্গীদের অবস্থান শনাক্তে বাংলাদেশের কর্তৃপক্ষকে দ্রুত এবং নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। আর তারা যদি রাষ্ট্রীয় হেফাজতে থাকে, তাহলে অবিলম্বে মুক্তি দিতে হবে।

    এর আগে গত বৃহস্পতিবার (১০ জুন) রংপুর থেকে ঢাকায় রওনা হওয়ার পর থেকে আবু ত্বহার ‘খোঁজ মিলছে না’ বলে জানিয়েছে তার পরিবার। একই সাথে তার সাথে থাকা আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দীন ফয়েজেরও খোঁজ মিলছে না।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৯ এপ্রিল ২০২০

    ২৫ ফেব্রুয়ারি ২০২০

    ২১ ফেব্রুয়ারি ২০২০

    ১৪ জুলাই ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক