• শিরোনাম

    হারুন ইবনে শাহাদাত এর পিতার ইন্তেকাল

    ড. আহসান হাবীব ইমরোজ | ২৪ জুন ২০২১ | ১১:০৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 374 বার

    হারুন ইবনে শাহাদাত এর পিতার ইন্তেকাল

    আমাদের এক বাবা চলে গেলেন তার রবের কাছে.. অন্যদিন একটু পরেই ধরি । আজকে কী মনে হলো, ফজর নামাজ শেষেই মোবাইলটি হাতে নিলাম। আতকে উঠলাম প্রিয় সুহৃদ হারুনভাইয়ের মেসেজ দেখে। – এই মাত্র আমাদের প্রিয় আব্বাজান আমাদের ছেড়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
    আমাদের গর্ব জনপ্রিয় লেখক, সোনারবাংলার হারুনভাই রাত ১২.৫৮ মিনিটে এটি লিখেছেন। অন্যসময় ঝর্ণার মতো লেখা আসলেও আজ
    একজন সন্তানের জন্য এর চাইতে কঠিন লেখা আর কী হতে পারে ?
    মোবাইলে চার্জ দিয়ে হারুন ভাইকে ফোন দিলাম । মরহুম শাহাদাত মাস্টার হারুনভাইয়ের নিজের বাবা হলেও আমরা যারা অল্প বয়েসেই এতিম হয়েছি, তারা পিতার মতোই তার ভালোবাসা ও ছায়া পেয়েছি। অনেকদিন তার কাছে যেতে পারিনি কিন্তু তার চোখেমুখের হাসিটা এখনও চাঁদের মতোই আমাদের হৃদয় আকাশে ঝিকঝিক করছে।

    ৩১ বছর আগে যখন আমার বাবা মারা যায় ; টানা দুদিন পাটি বিছিয়ে, কপাট লাগিয়ে একাকী শুয়ে ছিলাম । শুধু নামাজ,খাওয়া কিছুটা ঘুম আর বাকী সময় শুধু কেঁদেছি আর কেঁদেছি। প্রাণ খুলে নিজেকে নিংড়ে হালকা করার চেষ্টা করেছি ।
    সেই আমি হারুনভাইকে কী সান্তনা দিবো ? মাত্র তিনদিন আগেইতো সে বড় চাচাতো ভাই ডা. আব্দুল হালিমকে হারিয়েছেন।
    শুনলাম হারুনভাইয়ের হাতে মাথা রেখেই সূরা ইয়াসিন পড়া শেষ করেই রাত ১২.৪০ মিনিটে এই মহান পিতা চিরতরে চলে গেছেন তার রবের দরবারে। আমার বুকটা হালকা হলো যখন হারুনভাই বললেন, আল্লাহই তার হৃদয়ে সান্তনা দিয়েছেন।
    জনপ্রিয় দায়িত্বশীল, যিনি রাত ১টা সময়ই সবাইকে মেসেজ দিয়ে বিষয়টি অবহিত করেছেন সেই প্রিয় মাসুদ ভাইয়ের সাথে কথা হলো উনি সর্বাত্তক চষ্টো করছেন শামিল থাকতে। হুমায়ুনভাই, জুলহাশভাইয়ের সাথে কথা হলো উনারা সার্বক্ষণিক থেকে সব আয়োজনা করছেন।
    আজকে লম্বা কোন বয়ান নয়, এ বাড়িতে ছড়িয়ে আছে আমাদের হাজারো বর্ণাঢ্য স্মৃতি। আল্লাহ চাইলে অন্যকোনদিন কলম তুলবো।
    আজ শুধু দোয়া আর দোয়া । আর শোকের সাগরে সান্তনার পরশ বুলানো।
    তাঁর জানাজা আজ ২৪ জুন বাদ জোহর নবগ্রাম দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ।
    হে আল্লাহ! আমাদের এই বটবৃক্ষের মতো পিতাকে আপনি জান্নাতের দিঘল ছায়া দান করুন। আমিন।।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৯ এপ্রিল ২০২০

    ২৫ ফেব্রুয়ারি ২০২০

    ২১ ফেব্রুয়ারি ২০২০

    ১৪ জুলাই ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক