| ২৫ জুন ২০২১ | ৯:১৮ অপরাহ্ণ | পড়া হয়েছে 241 বার
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সোমবার (২৮ জুন) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে কঠোর লকডাউন আরোপ করা হবে। এ সময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে।
বিধি-নিষেধের বিষয়ে আরও বিস্তারিত আদেশ শনিবার (২৬ জুন) মান্ত্রপরিষদ বিভাগ থেকে জারি করা হবে। শুক্রবার (২৫ জুন) তথ্য মন্ত্রণালয়ের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, জরুরি পণ্যবাহী বাহন ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। শুধু অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যবহৃত যানবাহন চলাচল করতে পারবে। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না। গণমাধ্যম এ বিধি-নিষেধের আওতাবহির্ভূত থাকবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||