| ০৩ জুলাই ২০২১ | ১১:১৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 200 বার
টাঙ্গাইলের কালিহাতীতে অ্যাম্বুলেন্স ও মাছ ভর্তি পিকআপের সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয় জন।
শনিবার (৩ জুলাই) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিহাতীর হাতিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নবীন রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মাছ ভর্তি পিকআপ হাতিয়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালকসহ তিন জন নিহত হন। আহত হন সাত জন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে সেখানে আরও একজন মারা যান। আহত ৬ জন চিকিৎসাধীন রয়েছেন। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||