• শিরোনাম

    রাজধানীতে ৫ স্থানে করোনা ফিল্ড হাসপাতাল

    | ১০ জুলাই ২০২১ | ১০:২৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 233 বার

    রাজধানীতে ৫ স্থানে করোনা ফিল্ড হাসপাতাল

    বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারসহ রাজধানীর পাঁচটি স্থানে করোনা ফিল্ড হাসপাতাল করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া এ তথ্য জানান।
    শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু মেডিকেল্যার টিকা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এই তথ্য জানিয়েছেন।

    স্বাস্থ্য সচিব বলেন, আমাদের ফিল্ড হাসপাতাল বড় আঙ্গিকে শুরু হবে। আশা করি, স্বল্পতম সময়ের মধ্যে ঢাকায় আমরা এটি চালু করতে পারব। এই মুহূর্তে আমাদের ঢাকায় ফিল্ড হাসপাতালের প্রয়োজন নেই। তবুও আমরা প্রস্তুতি নিয়ে রাখছি।

    নিবির পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ সঙ্কট প্রসঙ্গে সচিব লোকমান হোসেন বলেন, এই মুহূর্তে আমাদের আইসিইউ সঙ্কট নেই। রাজধানীতে আমাদের যে কোভিড ডেডিকেটেড সরকারি হাসপাতালগুলো রয়েছে, বেশিরভাগেই পর্যাপ্ত আইসিইউ রয়েছে। আমাদের ডিএনসিসি তো দেশের সবচেয়ে বড় কোভিড ডেডিকেটেড হাসপাতাল, এখানে সর্বোচ্চ সংখ্যক আইসিইউ রয়েছে।

    এর আগে বুধবার স্বাস্থ্য অধিদফতর জানিয়েছিল, করোনায় সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত থাকলে প্রয়োজনে ফিল্ড হাসপাতাল করা হবে। একইসাথে করোনা ডেডিকেটেড হাসপাতালের শয্যা বাড়ানো ও জনবল পুনর্বণ্টন করা হবে।

    এ দিকে শুক্রবার স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত তথ্যানুযায়ী সবশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ২১২ জনের মৃত্যু হয়েছে, যা দেশে এক দিনে সর্বোচ্চ মৃত্যু। এখন পর্যন্ত করোনায় মোট ১৬ হাজার ৪ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১১ হাজার ৩২৪ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৯ এপ্রিল ২০২০

    ২৫ ফেব্রুয়ারি ২০২০

    ২১ ফেব্রুয়ারি ২০২০

    ১৪ জুলাই ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক