• শিরোনাম

    ঈদের দিন যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ

    | ১৮ জুলাই ২০২১ | ১০:৪৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 75 বার

    ঈদের দিন যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ

    পবিত্র ঈদুল আজহার দিন (২১ জুলাই) সব যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে।

    শনিবার (১৭ জুলাই) বাংলাদেশ রেলওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, আগামী ২০ জুলাই একতা, নীলসাগর, রংপুর এক্সপ্রেস ট্রেনসমূহ চলাচল বন্ধ থাকবে। ২১ জুলাই, ঈদুল আজহার প্রথমদিন সব যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে।

    ২২ জুলাই একতা, সুন্দরবন, নীলসাগর, রংপুর এক্সপ্রেস ট্রেনসমূহ চলাচল বন্ধ থাকবে।

    এদিকে, ঈদুল আজহার ফিরতি যাত্রায় যাত্রীবাহী ট্রেনের সংখ্যা বাড়ানোর সম্ভাবনা নেই, তবে ট্রেনের বগি বাড়ানো হতে পারে বলেও রেল সূত্রে জানা গেছে।

    করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় গত ২২ জুন যাত্রীবাহী সব ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর ১ জুলাই শুরু হয়েছিল সর্বাত্মক লকডাউন, যার মেয়াদ ছিল ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত। ঈদের ছুটির পর ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ অগাস্ট মধ্যরাত পর্যন্ত আগের সর্বাত্মক লকডাউনের বিধিনিষেধগুলো আবারও কার্যকর হবে বলে সরকারি ঘোষণায় জানানো হয়েছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৯ এপ্রিল ২০২০

    ২৫ ফেব্রুয়ারি ২০২০

    ২১ ফেব্রুয়ারি ২০২০

    ১৪ জুলাই ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক