| ২৬ জুলাই ২০২১ | ১১:১৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 255 বার
জিম্বাবুয়ের মাটিতে দেশটির বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জেতায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২৫ জুলাই) টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ।
এর আগে জিম্বাবুয়ের বিরুদ্ধে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জেতে টাইগাররা।
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলকে আরও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, আইসিসির সাবেক সভাপতি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||