| ১৩ আগস্ট ২০২১ | ৮:৫৬ অপরাহ্ণ | পড়া হয়েছে 529 বার
রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার হাসপাতালে গত একদিনে সর্বোচ্চ ২৪২ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ২২১ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে এবং বাকী ২১ জন দেশের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন।
এই সংখ্যাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গুরোগীর সংখ্যা ৮৯৬ জন। তার মধ্যে ঢাকায় ৮২৪ জন ও ঢাকার বাইরে ৭২ জন ভর্তি রয়েছেন।
বৃহস্পতিবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এই তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় রাজধানীর সরকারি হাসপাতালে ৫২ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৬৯ জনসহ মোট ২২১ জন রোগী ভর্তি হয়েছেন। অন্যদিকে ঢাকার বাইরে ২১ জনের মধ্যে ঢাকা বিভাগে (ঢাকা জেলা ব্যতীত) ১৭ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন, রাজশাহী বিভাগে ১ জন ও চট্টগ্রাম বিভাগে ১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এছাড়াও ডেঙ্গু সন্দেহে মৃত ২২ জনের তথ্য পর্যালোচনা করার জন্য সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হলেও এখন পর্যন্ত কোনো মৃত্যুর তথ্য নিশ্চিত করেনি পর্যালোচনা কমিটি।
পরিসংখ্যানে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ আগস্ট পর্যন্ত রাজধানীসহ সারাদেশে মোট ৫ হাজার ৪৩৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৫১৬ জন।
মাসের হিসেবে সারাদেশে জানুয়ারি ৩২ জন, ফেব্রুয়ারি ৯, মার্চ ১৩, এপ্রিল ৩, মে ২৪৩, জুন ২৭২, জুলাই ২ হাজার ২৮৬ এবং এমাসের ১১ তারিখ পর্যন্ত ২ হাজার ৭৭৬ জন ডেঙ্গু রোগী রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||