| ২৯ আগস্ট ২০২১ | ৮:১৫ অপরাহ্ণ | পড়া হয়েছে 620 বার
অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিমকোর্ট বার) প্যাডে রাজনৈতিক বক্তব্য কাম্য নয়। সুপ্রিমকোর্ট বার সবার আর রাজনীতি হলো যারা যার ব্যক্তিগত।
তিনি বলেন, সুপ্রিমকোর্ট বার-এ যারা নির্বাচিত হন, তারা মূলত আইনজীবীদের কল্যাণে কাজ করে থাকেন। তারা অনেকেই কিন্তু রাজনীতি করেন। সেটা তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু সমিতির প্যাড ব্যবহার করে বিবৃতি দিয়ে তিনি (সুপ্রিমকোর্ট বার সম্পাদক ব্যারিস্টার মোঃ রুহুল কুদ্দুস কাজল) ভুল করেছেন। পরে এটি তিনি নিজেই বুঝতে পারবেন।
এ এম আমিন উদ্দিন বলেন, সুপ্রিমকোর্ট বার-এর ঐতিহ্য ও সম্প্রীতি বিনষ্টের চেষ্টা হচ্ছে। বার-কে রাজনৈতিকভাবে ব্যবহার কাম্য নয়। তিনি এর নিন্দা জানান। অ্যাটর্নি জেনারেল বলেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির কাজ হলো বারের আইনজীবীদের সুবিধা অসুবিধা দেখা, আইনগত পরিবেশ উন্নত করা এবং আইনজীবীদের পেশাগত মানোন্নয়নে কাজ করা। এটর্নি জেনারেলের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আজ এ কথা বলেন। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির প্যাড ব্যবহার করে ব্যারিস্টার মোঃ রুহুল কুদ্দুস কাজল কাজলের এমন বিবৃতির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে অ্যাটর্নি জেনারেল আজ রোববার তার প্রতিক্রিয়া জানান।
শনিবার ২৮ আগস্ট সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির অফিসিয়াল প্যাডে বার-এর সম্পাদক ব্যারিস্টার মোঃ রুহুল কুদ্দুস কাজলের একটি বক্তব্য সমিতির প্যাডে সুপ্রিমকোর্ট বার-এর সিনিয়র সহ-সম্পাদক মাহমুদ হাসান স্বাক্ষরিত একটি বার্তা গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়।
এদিকে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির প্যাড ব্যবহার করে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পক্ষে বিবৃতি দেয়ায় পাল্টাপাল্টি মিছিল-স্লোগানে উত্তাল ছিল আজ সুপ্রিমকোর্ট প্রাঙ্গণ। মিছিল আর স্লোগানের মধ্যেই পৃথক সংবাদ সম্মেলন করেছেন আইনজীবী সমিতির আওয়ামী ও বিএনপিপন্থী নেতারা।
আজ বেলা ১টা ১০ মিনিট থেকে আইনজীবী সমিতির সভাপতির কক্ষের সামনে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীরা নিজ নিজ দলের পক্ষে স্লোগান দিতে শুরু করেন। এর মধ্যেই সোয়া ১টায় সমিতির সম্পাদকের কক্ষে সংবাদ সম্মেলন করেন সম্পাদক ব্যারিস্টার মোঃ রুহুল কুদ্দুস কাজল। এরপর আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ শফিক উল্লাহের নেতৃত্বে সমিতির এক নম্বর হল রুমে অপর সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সূত্র : বাসস
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||