| ০১ সেপ্টেম্বর ২০২১ | ৯:৪৪ অপরাহ্ণ | পড়া হয়েছে 636 বার
মসজিদ, মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণে সরকারের অনুমতি নেয়ার প্রস্তাবের বিরোধিতা করে বিভিন্ন ইসলামী সংগঠনের নেতারা বলেছেন, এভাবে শর্তারোপ করা দেশের কোনো ঈমানদার মুসলমান মেনে নিবে না।
বাংলাদেশ খেলাফত আন্দোলন : সংগঠনের আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জি ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণের সুযোগ শর্তমুক্ত রাখার আহ্বান জানিয়ে বলেছেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে উত্থাপিত ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ সম্পর্কিত প্রস্তাবটি মসজিদ মাদরাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পথকে বাধাগ্রস্ত করবে। প্রস্তাবটি মুসলমানসহ সব ধর্মের লোকদের ধর্মীয় অনুভূতিতে মারাত্মকভাবে আঘাত হেনেছে। এ প্রস্তাব বাস্তবায়িত হলে দল-মত ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণীর মানুষ সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠবে। তখন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মকভাবে অবনতি ঘটতে পারে। প্রাচীনকাল থেকে মানুষ স্বাধীনভাবে তাদের ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনা করে আসছে। এগুলো নির্মাণ ও পরিচালনার ব্যাপারে সরকারের হস্তক্ষেপ মানুষের গণতান্ত্রিক ও ধর্মীয় অধিকারকে খর্ব করবে।
তিনি বলেন, ধর্মীয় স্থাপনা নির্মাণে সরকারি অনুমোদন নেয়ার নজির অমুসলিম দেশগুলোতেও নেই। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বাংলাদেশে ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণে এ ধরনের প্রস্তাবে জনগণ বিস্মিত। তিনি অবিলম্বে এ ধরনের প্রস্তাবে প্রত্যাহার করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
গতকাল মঙ্গলবার রাজধানীর কামরাঙ্গীরচর মাদরাসায় দলের নেতা-কর্মীদের সাথে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা সুলতান মহিউদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা শেখ আজিম উদ্দিন, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা আবুল হাসান কাসেমী, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা মাসুদুর রহমান, মাওলানা গাজী ইউসুফ, মাওলানা তাঞ্জিল হাসান ও মাস্টার শরিফুল ইসলাম প্রমুখ।
ইসলামী ঐক্যজোট : ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আব্দুর রকীব ও মহাসচিব অধ্যাপক মাওলানা করিম খান এক যৌথ বিবৃতিতে বলেছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে উত্থাপিত প্রস্তাবে নতুন মসজিদ, মাদরাসা, ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপনের ক্ষেত্রে সরকারের অনুমতি নেয়ার যে কথা বলা হয়েছে তা আইন রূপান্তরিত হলে তা হবে ধর্মপ্রাণ মুসলমানদের ঈমানের ওপর আঘাতের শামিল। দেশের সংবিধানে ধর্মীয় স্বাধীনতা সুরক্ষিত থাকা অবস্থায় এতে কোন রকম শর্তারোপ করার অধিকার করো নেই। এরূপ জঘন্য বাধা-নিষেধ আরোপ করা হলে পবিত্র ইসলাম ধর্ম ও মুসলমান জাতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কোনো মুসলমান এরূপ পদক্ষেপ মেনে নিতে পারবে না।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||