• শিরোনাম

    খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ৬ মাস বাড়ল

    | ২০ সেপ্টেম্বর ২০২১ | ২:৪৩ অপরাহ্ণ | পড়া হয়েছে 533 বার

    খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ৬ মাস বাড়ল

    সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরো ছয় মাস বাড়ানো হয়েছে। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আগের শর্তে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ছয় মাস বাড়ানো হয়েছে। গতকাল রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।
    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়া শর্তসাপেক্ষে যে জামিন পেয়েছেন এবং চিকিৎসা করাচ্ছেন সেই সময় বৃদ্ধির জন্য তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। সে আবেদন যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষার পর সেটা অনুমোদন দিয়েছি। একই শর্তে চতুর্থবারের মতো সাজা স্থগিতের মেয়াদ আগের সব শর্ত বহাল রেখে ছয় মাসের জন্য বাড়ানো হয়েছে। তিনি বলেন, আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ছয় মাস গণনা করা হবে। খালেদা জিয়াকে তার নিজ বাসায় থেকে চিকিৎসা নেয়ার জন্য প্রথমে ছয় মাস সুবিধা দেয়া হয়েছিল। সে সুবিধা চতুর্থবারের মতো দেয়া হলো। তিনি (খালেদা জিয়া) নিজ বাসায় থেকে যেভাবে চিকিৎসা নিতে চান সেভাবে চিকিৎসা নেবেন। তবে তিনি দেশের বাইরে যেতে পারবেন না। পাশাপাশি অন্যান্য শর্ত বহাল থাকবে।

    এর আগে ১২ সেপ্টেম্বর আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরো ছয় মাস বাড়ানোর পক্ষে মত দেয়া হয়েছে। এ সংক্রান্ত ফাইল এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছে।
    উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালত পাঁচ বছরের করাদণ্ড দিয়ে তাকে কারাগারে পাঠান। ওইদিন থেকে কারাবন্দী ছিলেন খালেদা জিয়া। এরপর এ মামলার আপিলে তার সাজা পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করেন হাইকোর্ট। এ ছাড়াও ২০১৮ সালের ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন ঢাকার ৫ নম্বর বিশেষ আদালত।
    দীর্ঘ দিন কারাগারে থেকে শারীরিক অবস্থার অবনতি হলে খালেদা জিয়াকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। এপর তার শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে পরিবারের সদস্যদের আবেদনে তার সাজা ছয় মাসের জন্য স্থগিত রেখে তাকে সাময়িক সময়ের জন্য মুক্তি দেয় সরকার। ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারার ক্ষমতাবলে সরকার শর্তসাপেক্ষে এই মুক্তির আদেশ দেয়। এই আদেশে গত বছর ২৫ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পান খালেদা জিয়া। এরপর খালেদা জিয়া গুলশান এভিনিউয়ের নিজের বাসভবন ফিরোজায় যান। সেই থেকে তিনি সেখানেই আছেন। এরই মধ্যে তার মুক্তির মেয়াদ আরো দু’বার বাড়ানো হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর মুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এ অবস্থায় খালেদা জিয়াকে বিদেশ নেয়ার জন্য পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা সরকারের কাছে নতুন করে আবেদন করা হয়।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৯ এপ্রিল ২০২০

    ২৫ ফেব্রুয়ারি ২০২০

    ২১ ফেব্রুয়ারি ২০২০

    ১৪ জুলাই ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক