• শিরোনাম

    মাইলস্টোন ট্র্যাজেডি: যুক্তরাষ্ট্র, জাপান ও চীনের শোক

    | ২৩ জুলাই ২০২৫ | ৫:৩৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 78 বার

    মাইলস্টোন ট্র্যাজেডি: যুক্তরাষ্ট্র, জাপান ও চীনের শোক

    বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজে ব্যাপক হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও জাপান।

    মার্কিন পররাষ্ট্র দফতরের বার্তায় বলা হয়েছে, উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ট্র্যাজিক ঘটনায় আমরা মর্মাহত। এই কঠিন সময়ে যারা হতাহত হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

    পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে পাঠানো এক বার্তায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়েন ই বলেছেন, ঢাকায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হওয়াকে কেন্দ্র করে ব্যাপক হতাহতের ঘটনায় আমি শোকাহত। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

    পররাষ্ট্র উপদেষ্টাকে পাঠানো আরেক বার্তায় জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইওয়াইয়া তাকিশি লিখেছেন, ঢাকার উত্তরাতে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে অনেক মূল্যবান জীবনহানীতে আমি গভীরভাবে শোকাহত। এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

    এদিকে ইউনিসেফের এক বার্তায় বলা হয়েছে, ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে গত সোমবার বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় জাতিসঙ্ঘের পতাকা অর্ধনমিত রেখে জাতির সাথে শোক পালন করেছে ইউনিসেফ। এই মর্মান্তিক দুর্ঘটনায় অনেক প্রাণহানি হয়েছে, যার মধ্যে বেশিরভাগই শিশু। আহত হয়েছেন আরো অনেকে। এই দুর্ঘটনায় যারা প্রিয়জন হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। একইসাথে আহতদের দ্রুত এবং সম্পূর্ণ সুস্থতা কামনা করছি।

    বার্তায় বলা হয়, ইউনিসেফ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী ও গণমাধ্যমকর্মীদের প্রতি এ ঘটনায় বেঁচে যাওয়া শিশুদের পরিচয়, গোপনীয়তা ও মর্যাদা রক্ষা করে দায়িত্বশীলভাবে খবর প্রকাশের অনুরোধ জানাচ্ছে, যেন তাদের ওপর কোনো বাড়তি মানসিক চাপ না পড়ে এবং ক্ষতিগ্রস্ত পরিবার ও সম্প্রদায়ের প্রতি আরো সহানুভূতিশীল আচরণ নিশ্চিত হয়।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৯ এপ্রিল ২০২০

    ২৫ ফেব্রুয়ারি ২০২০

    ২১ ফেব্রুয়ারি ২০২০

    ১৪ জুলাই ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক