• শিরোনাম

    জাপান ভিসা সফলতা ও শিক্ষার্থীদের প্রস্তুতি বৃদ্ধিতে BSSAJ এর সেমিনার অনুষ্ঠিত

    | ১৮ আগস্ট ২০২৫ | ৮:৪৭ অপরাহ্ণ | পড়া হয়েছে 242 বার

    জাপান ভিসা সফলতা ও শিক্ষার্থীদের প্রস্তুতি বৃদ্ধিতে BSSAJ এর সেমিনার অনুষ্ঠিত

    ১৮ আগস্ট ২০২৫ সোমবার, বাংলাদেশি শিক্ষার্থীদের জাপানে পড়াশোনার সুযোগ বৃদ্ধি, ভিসা সফলতা নিশ্চিতকরণ ও প্রস্তুতি উন্নয়নের লক্ষ্যে Bangladeshi Students’ Support Association in Japan (BSSAJ)-এর উদ্যোগে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

    সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মডার্ন ল্যাঙ্গুয়েজেস এর প্রফেসর ড. মোহাম্মদ আনছারুল আলম এবং
    সভাপতিত্ব BSSAJ প্রেসিডেন্ট, নাগামাৎসু ফারুক।

    আরও বক্তব্য রাখেন সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবঃ অতিরিক্ত সচিব ড. মোঃ ফজলুল হক, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ ফারুক হোসাইন, কারিগরি প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এর পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ সালাউদ্দিন, ইউনিভার্সিটি অব হিয়োগো, জাপান এর প্রফেসর ড. বিষ্ণু কুমার অধিকারী, জেবিসিআই ও সিইও, টেকনোব্রেইনস লিমিটেড এর ডিরেক্টর আহমেদুল ইসলাম বাবু, BSSAJ এর উপদেষ্টা অধ্যাপক (অবঃ) অজয় মৈত্র।

    এছাড়াও সরকারী উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষাবিদ ও জাপানস্থ একাডেমিক প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।
    সেমিনারে শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া, সাংস্কৃতিক অভিযোজন, জাপানের জীবনযাত্রা এবং সঠিক প্রস্তুতির গুরুত্ব নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
    সেমিনারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ৪০০ জন জাপানি ভাষার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। জাপানে শিক্ষার্থী প্রেরণকারী এজেন্সিগুলোর পরিচালক ও প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
    বক্তাগণ উল্লেখ করেন, শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা, সঠিক তথ্যভিত্তিক প্রস্তুতি ও জাপানের আইন-কানুন সম্পর্কে সচেতনতা ভিসা সফলতার অন্যতম প্রধান উপাদান। এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা প্রদান করে এবং বাংলাদেশ থেকে জাপানে উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করবে। সেমিনার অংশগ্রহণকারী উল্লেখযোগ্য এজেন্সি সমূহ: Rijik International Co. Ltd and Japan Education and Job Center, Basic Japanese Language School (BJLS), Inochi Global Education Institute,
    JB Kokusai Go Gakuin, Japan Bangladesh Foundation, Mainichi Japanese Language School, Zen Japanese Education
    Consultancy, Nexus Group, Sunshine Japanese Language School, Dhaka Japanese, Language Institute, Campus Education, Future Academy, Raku Foundation, Tokyo Education Centre, Saigaku Japanese Academy, Icon Consultancy, Fujifly Education Consultancy, Mirai Navi Japanese Language Institute, Nihon IT & Cultural Academy সহ BSSAJ-এর অন্যান্য সদস্য প্রতিষ্ঠান সমূহ।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৯ এপ্রিল ২০২০

    ২৫ ফেব্রুয়ারি ২০২০

    ২১ ফেব্রুয়ারি ২০২০

    ১৪ জুলাই ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক