| ০৪ সেপ্টেম্বর ২০২৫ | ৮:৪৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 295 বার
প্রতিবছর অনিবাসী বাংলাদেশিদের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তির (সিআইপি) মর্যাদা দেওয়ার কারণে রেমিট্যান্সে ইতিবাচক পরিবর্তন এসেছে। ২০২৬ সালের জন্য সিআইপি (অনিবাসী বাংলাদেশি) নির্বাচনের লক্ষ্যে আবেদন গ্রহণের সময় বেঁধে দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। ১ থেকে ১৫ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করবে মন্ত্রণালয়। এবারও তিনটি বিভাগে সর্বোচ্চ ৯০ জনকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচন করা হবে। আবেদন শেষে যাচাই-বাছাই করে বাংলাদেশে শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী ৫ জন, বৈধ পথে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী ৭৫ জন ও বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক ১০ জনকে সিআইপি নির্বাচন করা হবে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সিআইপি (এনআরবি)-২০২৬ মনোনয়নের জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে যারা বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ, রপ্তানি বাণিজ্য বা বিদেশে বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, তাদের মধ্য থেকে যোগ্য প্রবাসীদের এই মর্যাদা প্রদান করা হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সিআইপি (এনআরবি) নির্বাচন করা হবে তিনটি ক্ষেত্রে— (১) রেমিট্যান্স প্রেরণকারী প্রবাসী বাংলাদেশি, (২) বিদেশে বাংলাদেশি পণ্যের রপ্তানিকারক/আমদানিকারক এবং (৩) বিদেশে বাংলাদেশি বিনিয়োগকারী উদ্যোক্তা।
যোগ্য প্রবাসীদের সংশ্লিষ্ট অর্থবছরে নির্দিষ্ট পরিমাণ বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ, পণ্য রপ্তানি বা বিনিয়োগ কার্যক্রম থাকতে হবে। আবেদনকারীর বিরুদ্ধে কোনো অপরাধমূলক মামলা বা ঋণখেলাপি মামলা চলমান থাকা যাবে না।
সিআইপি (এনআরবি) মর্যাদাপ্রাপ্তরা এক বছরের জন্য বিশেষ কার্ড পাবেন। তারা সরকারি বিভিন্ন দপ্তরে অগ্রাধিকার ভিত্তিতে সেবা পাবেন, বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহার করতে পারবেন এবং সরকারি অনুষ্ঠান ও বিদেশে বাংলাদেশ মিশনের বিশেষ সহযোগিতা ভোগ করবেন।
আগ্রহীরা নির্ধারিত ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ওয়েবসাইটে www.cip.probashi.gov.bd অতিরিক্ত তথ্যের জন্য যোগাযোগ ই-মেইল: saswelfare@probashi.gov.bd
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||