• শিরোনাম

    শহীদ ওসমান হাদির জন্য জাপান প্রবাসীদের দোয়া

    | ১৯ ডিসেম্বর ২০২৫ | ৫:২৩ অপরাহ্ণ | পড়া হয়েছে 160 বার

    শহীদ ওসমান হাদির জন্য জাপান প্রবাসীদের দোয়া

    শহীদ ওসমান হাদির শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনায় জাপান প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আজ সালাতুল জুমা শেষে কোশিগায়ার গামো এলাকায় অবস্থিত বায়তুল আমান মসজিদ কমপ্লেক্সে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

    দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদ কমপ্লেক্সের খতিব ও জাপানের বিশিষ্ট দাঈ হাফেজ সাবের আহমদ। এ সময় তিনি শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর পরিবার-পরিজনের জন্য ধৈর্য ও শক্তি দান এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করেন।

    দোয়া মাহফিলে জাপানে বসবাসরত বাংলাদেশি মুসল্লিরা অংশগ্রহণ করেন এবং শহীদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৯ এপ্রিল ২০২০

    ২৫ ফেব্রুয়ারি ২০২০

    ২১ ফেব্রুয়ারি ২০২০

    ১৪ জুলাই ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক